নবাগত জেলা প্রশাসকের সাথে কুষ্টিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময়

কুষ্টিয়া প্রতিনিধি

সারাবাংলা

কুষ্টিয়ার নবাগত জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, কুষ্টিয়াবাসীকে সেবা প্রদানে অনেক গুলো চ্যালেঞ্জ নিয়ে কাজ শুরু করেছি আপনাদের

2024-11-12T18:14:58+00:00
2024-11-12T18:14:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নবাগত জেলা প্রশাসকের সাথে কুষ্টিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময়
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪, ৬:১৪ পিএম   (ভিজিট : ১৭৬)
X

কুষ্টিয়ার নবাগত জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, কুষ্টিয়াবাসীকে সেবা প্রদানে অনেক গুলো চ্যালেঞ্জ নিয়ে কাজ শুরু করেছি আপনাদের সহযোগিতা পেলে সামগ্রীক বিষয়গুলোর আমূল পরিবর্তন এবং শৃংখলার মধ্যে এনে নাগরিক সেবা প্রদান করবো ইনশাআল্লাহ। 

তিনি গত সোমবার দুপুরে কুষ্টিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে একথা বলেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ মত বিনিময় সভায় জেলা প্রশাসক আরো বলেন, ছাত্র-জনতার আন্দোলনের ফসল ঘরে তুলতে হলে আমাদের সকলকে দায়িত্ববোধ ও সচেতন হতে হবে। নিজ নিজ অবস্থান থেকে দেশ মাতৃকায় কাজ করতে হবে। 

জেলা প্রশাসক আরো বলেন, আপনারা সাংবাদিক সমাজের দর্পন, আপনাদের দেখানো পথ সমাজকে কলুষিক মুক্ত ও উন্নয়নের অগ্রযাত্রায় ব্যাপক ভুমিকা রাখতে পারে। আপনারা তথ্য ও নির্ভরযোগ্য সত্য প্রকাশ করবেন আমার পক্ষ থেকে ধন্যবাদ থাকবে কিন্তু এমন কোন তথ্য প্রকাশ করা উচিত হবে না যা ঘটেনি বা সম্ভাবনা নেই। ইনটেনশনালী কারোর বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করবেন না। আমার চরিত্র আপনাদের মাধ্যমে দেখতে পাবো অনুরুপ আপনাদের মাধ্যমে আপনাদের চরিত্র মানুষ দেখতে পাবে। কারন প্রত্যেকের সমাজের জন্য দায়বদ্ধতা রয়েছে। আর দায়বদ্ধতা থেকে আমাদের দেশের কল্যাণে কাজ করতে হবে। আপনার জানেন দেশ চলে জনগনের টাকায়। তাই আমাদের দেশের আয় বৃদ্ধি করতে হবে। আমাদের ট্যাক্স যথারীতি দিতে হবে। সাংবাদিকরা জেলা প্রশাসককে পৌরবাসীর সেবা প্রদানে নানা সমস্যার কথা তুলে ধরেন বিশেষ করে যানযট, ফুটপাত দখল, রাত দিন বালুর গাড়ি চলাচলে জনগনের কষ্ট ও শব্দ দুষণ, মাদক দ্রব্য বেচাকেনা, মেডিকেল কলেজের দুর্নীতি, জেনারেল হাসপাতালের দুর্নীতি, সড়কে ছিনতাই, পৌর এলাকার  ডিসি কোর্ট ও পার্কে শিক্ষার্থীদের অবাধ বিচরণ ও অসামাজিক কর্মকান্ড, সরকারী অফিসগুলোতে তথ্য চেয়ে তথ্য না পাওয়া, জেলা প্রশাসক দপ্তরের বিভিন্ন সেকশনে দুর্নীতি বিশেষ করে বিআরটিএ, পাসপোর্ট, ভুমি অফিস, রেজিষ্ট্রি অফিসের দুর্নীতি, বালু মহল ও নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, পুলিশের নমনীয় ভাবসহ নানাবিধ বিষয়ে তুলে ধরেন। 

প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর বলেন, দুর্নীতিমুক্ত ডিসি কোর্ট চাই, অবৈধ ইটভাটা বন্ধ এবং ইটভাটায় গাছ পোড়ানো বন্ধ করতে হবে। ইতিমধ্যে ভাটাগুলোতে অবৈধভাবে হাজার ট্রাক গাছের খড়ি মজুদ রাখা হয়েছে। এগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। 

তিনি আরও বলেন, জেলায় ২৩০টি ভাটার মধ্যে মাত্র ২৩টি ভাটা বৈধ আর বাকী অবৈধ। প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর জানা সত্বেও কোন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। যারা চাত্র-জনতার আন্দোলনের বিপক্ষে ছিল তাদের কোন ভাবেই সরকারী পৃষ্টপোষকতা জনগন মেনে নেব না। তিনি জেলা প্রশাসনের সকল ভাল কাজের সাথে সাংবাদিকরা আছে এবং থাকবে। 

প্রেসক্লাবের সাধারন সম্পাদক আবু জুবায়েদ রিপন বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বড় সফলতা ৫ আগষ্টের বিজয়। এই বিজয়কে ধরে রাখতে তাদের প্রতি সম্মান রেখে কোন তদবির, সুপারিশ চলবে না। জেলা পর্যায়ের বিভিন্ন কমিটি গঠনের ক্ষেত্রে মেধা এবং যোগ্যতা মুল্যায়নের মাপকাঠিতে রাখতে হবে। এর ব্যত্যয় ঘটলে কুষ্টিয়ার সাংবাদিকরা বসে থাকবে না। সকল অনিয়মের বিরুদ্ধে কুষ্টিয়ার সাংবাদিকেরা কাজ করে যাবে। এ ব্যাপারে আমরা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে সহযোগিতা করতে চাই। আমাদের সকলের সমন্বিত প্রচেষ্টায় কুষ্টিয়াবাসী দ্বিতীয় স্বাধীনতার সুফলভোগ করতে পারবে বলে আশা রাখি। 

জেলা প্রশাসক সাংবাদিকদের তুলে ধরা সমাজের বিভিন্ন চিত্র ও সমস্যা বিষয়ে বলেন, দেশের জন্য আমাদের কাজ করতে হবে। দেশ আমাদের কাছে অনেক কিছু আশা করে। দেশের প্রত্যাশা পুরনে একজন নাগরিক হিসেবে আমাদের সকলের নৈতিক দায়িত্ব। 

তিনি বলেন, কুষ্টিয়ায় আমার জন্য চ্যালেঞ্জিং কয়েকটি বিষয়ের মধ্যে আইনশৃংখলা পরিস্থিতির উন্নয়ন, চাউলের মূল্য স্থিতিশীল, চাল নিয়ে কোন রকমের হেরফের বরদাস্ত করা হবে না। পৌরবাসীর নাগরিক সুবিধা প্রদানে আইনশৃংখলা কমিটির সভায় অনেক সিদ্ধান্ত নেয়া হয়েছে যা কার্যকর হলে জনগন উপকৃত হবে। 

তিনি আরো বলেন, দায়িত্ব পাওয়ার পর আমাকে কেবিনেট থেকে জানিয়ে দিয়েছে কোন মিটিংয়ে কোন প্রতিনিধি এলাও নেই। আমি ইতিমধ্যে সকলকে জানিয়ে দিয়েছি তা না মানলে আমি উর্ধতন কর্তপক্ষকে জানাতে বাধ্য হবো।  

উল্লেখ্য, ৫ আগষ্টের পর কুষ্টিয়ার তৎকালীন জেলা প্রশাসক এহেতেশাম রেজা বদলী হয়ে ২২ আগষ্ট কুষ্টিয়া থেকে চলে যাওয়ার ৭৪ দিন পর কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক হিসেবে তৌফিকুর রহমান গত ৩ নভেম্বর কুষ্টিয়ার জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy