টাঙ্গাইলে ভিক্ষুকদের মাঝে ব্যাটারিচালিত অটোভ্যান বিতরণ

টাঙ্গাইল প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের বাসাইলে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ভিক্ষুকদের মাঝে ব্যাটারিচালিত অটোভ্যান বিতরণ করা হয়েছে।মঙ্গলবার সকাল সাড়ে

2024-11-12T18:21:19+00:00
2024-11-12T18:21:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টাঙ্গাইলে ভিক্ষুকদের মাঝে ব্যাটারিচালিত অটোভ্যান বিতরণ
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪, ৬:২১ পিএম   (ভিজিট : ৪৩)
X

টাঙ্গাইলের বাসাইলে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ভিক্ষুকদের মাঝে ব্যাটারিচালিত অটোভ্যান বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার পাঁচজন ব্যক্তির মাঝে এসব ভ্যান বিতরণ করা হয়। জেলা প্রশাসক শরীফা হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভ্যান গুলো বিতরণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরুখ খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শার্লী হামিদ, বাসাইল থানার (ওসি) জালাল উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা শাহজাহান আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূর-ই-লায়লা, ফুলকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল আলম বিজু, কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমজান মিয়া, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আল মামুন প্রমুখ।

অনুষ্ঠানে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় উপজেলার ময়থা গাছপাড়া এলাকার মানিয়া বেগম, নাইকানিবাড়ী এলাকার জোসনা বেগম, কাঞ্চনপুর ঢংপাড়া এলাকার আনোয়ারা বেগম, কাশিলের রোমেনা বেগম ও কাউলজানীর মান্দারজানী এলাকার শামছুলকে ব্যাটারিচালিত অটো ভ্যান দেওয়া হয়। এসময় বিক্রির জন্য প্রত্যেককে ভ্যান বোঝাই করে বিভিন্ন প্রকার সবজি দেওয়া হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy