রোহিঙ্গা ক্যাম্পে গ্রেনেড, দেশীয় বন্দুকসহ আরসা সন্ত্রাসী আটক

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

সারাবাংলা

কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে হ্যান্ডগ্রেনেড, দেশিয় বন্দুক ও গুলিসহ আরসা’র শীর্ষ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার হয়েছে। হত্যাসহ নানা অভিযোগে

2024-11-12T18:48:24+00:00
2024-11-12T18:48:24+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
রোহিঙ্গা ক্যাম্পে গ্রেনেড, দেশীয় বন্দুকসহ আরসা সন্ত্রাসী আটক
স্টাফ রিপোর্টার, কক্সবাজার
প্রকাশ: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪, ৬:৪৮ পিএম   (ভিজিট : ৮২)
X

কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে হ্যান্ডগ্রেনেড, দেশিয় বন্দুক ও গুলিসহ আরসা’র শীর্ষ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার হয়েছে। হত্যাসহ নানা অভিযোগে যার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে এপিবিএন পুলিশ।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের ( এপিবিএন ) অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) মো. আমির জাফর জানিয়েছেন, সোমবার মধ্যরাতে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ময়নারঘোনা ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম-১৭ ব্লকে এ অভিযান চালানো হয়েছে।

গ্রেপ্তার সৈয়দুল আমিন (২৪) উখিয়ার ময়নারঘোনা ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এল-১৮ ব্লকের মৃত ইউছুফ আলীর ছেলে।

এডিআইজি আমির জাফর বলেন, সোমবার মধ্যরাতে উখিয়ার ময়নারঘোনা ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম-১৭ ব্লকে মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসা’র কতিপয় সদস্য অপরাধ সংঘটনের উদ্দ্যেশে সশস্ত্র অবস্থায় অবস্থান করছে খবরে এপিবিএন এর একটি দল অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছলে এপিবিএন সদস্যদের উপস্থিতি টের পেয়ে ৪/৫ জন সন্দেহজনক ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে গ্রেপ্তার ব্যক্তির সাথে থাকা ব্যাগ থেকে দেশিয় তৈরী ১ বন্দুক, ৪ টি কার্তুজ ও ১ টি হ্যান্ডগ্রেনেড পাওয়া যায়।

এপিবিএন এর কর্মকর্তা বলেন, গ্রেপ্তার সৈয়দুল আমিন সশস্ত্র সংগঠন আরসা’র সক্রিয় শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে ৭ টি হত্যাসহ নানা অভিযোগে উখিয়া থানায় ৯ টি মামলা রয়েছে। এসব মামলায় সে দীর্ঘদিন ধরে  পলাতক ছিল।

এর আগে শনিবার ( ৯ নভেম্বর ) মধ্যরাতে উখিয়ার ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন মরাগাছ তলা এলাকা থেকে ৪ টি হ্যান্ডগ্রেনেড এবং সোমবার ভোরে ময়নারঘোনা ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লক থেকে ১ টি হ্যান্ডগ্রেনেড উদ্ধার করেছিল এপিবিএন পুলিশ।

এডিআইজি আমির জাফর জানান, গ্রেপ্তার সৈয়দুল আমিনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy