হত্যা মামলায় সালথা উপজেলার সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি

সারাবাংলা

ফরিদপুরে হত্যা মামলায় সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ওয়াদুদ মাতুব্বরকে

2024-11-12T18:50:26+00:00
2024-11-12T18:50:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হত্যা মামলায় সালথা উপজেলার সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪, ৬:৫০ পিএম   (ভিজিট : ৬২)
X

ফরিদপুরে হত্যা মামলায় সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ওয়াদুদ মাতুব্বরকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাত ২টার দিকে ফরিদপুরের ভাঙ্গা রাস্তার মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি সালথার কাসেম বেপারী হত্যা মামলার এজাহার নামীয় আসামি।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে ফরিদপুর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শৈলেন চাকমা তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।  

জানা যায়, গত ১৪ অক্টোবর ফরিদপুরের সালথার গট্টি ইউনিয়নের জয়ঝাপ ইমামবাড়ি মেলায় এক তরুণীকে উত্যক্তের প্রতিবাদ করায় কাশেম ব্যাপারী (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করে কয়েকজন বখাটে তরুণ।

এসময় চাইনিজ কুড়ালের আঘাতে মিলন (৩২) নামে অপর এক যুবক আহত হন। নিহত কাশেম উপজেলার গট্টি ইউনিয়নের মধ্যবালিয়া গ্রামের গেদা বেপারীর ছেলে। আহত মিলন একই গ্রামের মহিন উদ্দিনের ছেলে।

এ ঘটনায় সালথা থানায় একটি হত্যা মামলা দায়ের করে নিহতের পরিবার। এ মামলার এক নম্বর আসামি মো. ওয়াদুদ মাতুব্বর।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy