খুলনায় ভোক্তা অধিকারের অভিযানে ৮ প্রতিষ্ঠানকে অর্থদন্ড

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খুলনায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (১২ নভেম্বর) নগরীর খালিশপুর ও বটিয়াঘাটা থানায় ভোক্তা অধিকারের ২টি

2024-11-12T20:21:26+00:00
2024-11-12T20:21:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খুলনায় ভোক্তা অধিকারের অভিযানে ৮ প্রতিষ্ঠানকে অর্থদন্ড
খুলনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪, ৮:২১ পিএম   (ভিজিট : ২০৩)
X

খুলনায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (১২ নভেম্বর) নগরীর খালিশপুর ও বটিয়াঘাটা থানায় ভোক্তা অধিকারের ২টি দল তদারকিমূলক অভিযান পরিচালনা করে। 

অভিযানে ৮ টি প্রতিষ্ঠানকে ৪৪ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিম এবং খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব।

অভিযানে, নগরীর খালিশপুরের জাহিদ মেডিসিন কর্নারকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৪ হাজার টাকা, লাবীবা ফার্মেসীকে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ২ হাজার টাকা, মেসার্স কল্লোল ফার্মেসীকে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে ৬ হাজার টাকা এবং একই অপরাধে মিজান বেকারিকে ৪ হাজার টাকা ও তুষার হার্ডওয়্যারকে যথাযথ পন্য সরবরাহ না করার অপরাধে ২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

একইদিনে বটিয়াঘাটা থানায় অভিযান চালিয়ে সম্রাট ফুড প্রোডাক্টসকে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী করার অপরাধে ২০ হাজার টাকা, সাতক্ষীরা ঘোষ ডেয়ারিকে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী করার অপরাধে ৫ হাজার টাকা এবং মেসার্স অব্যয় ফার্মেসীকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ১ হাজার জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযানে আরও উপস্থিত ছিলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগী কার্যালয়ের সহকারী পরিচালক(মেট্রো) শরীফা সুলতানা, ক্যাব সদস্য জেড এন সুমন, বিভাগীয় কার্যালয়ের অন্যান্য সদস্য, পুলিশ ও আনসার সদস্যরা।

তদারকিকালে সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং কেউ সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্য নিলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy