লেকের পাশে পলিথিনের ভেতর ৭ খণ্ড মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরে লেকের পাড় থেকে তিনটি পলিথিনের বস্তায় মোড়ানো অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির (৪০) খণ্ড-বিখণ্ড মরদেহ

2024-11-13T14:11:39+00:00
2024-11-13T17:28:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লেকের পাশে পলিথিনের ভেতর ৭ খণ্ড মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪, ২:১১ পিএম  আপডেট: ১৩.১১.২০২৪ ৫:২৮ পিএম  (ভিজিট : ১৪৪)
X

রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরে লেকের পাড় থেকে তিনটি পলিথিনের বস্তায় মোড়ানো অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির (৪০) খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কের উত্তর পাশে পূর্বাচল উপশহরের ৫ নম্বর সেক্টরের ব্রাক্ষণখালী এলাকায় লেকের পাড় থেকে মরদেহটির সাতটি অংশ উদ্ধার করা হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, সকাল আটটার দিকে লেকের পাড়ে কালো রঙের তিনটি পলিথিনের বস্তা পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পলিথিনের বস্তাগুলো খুললে একজন পুরুষের মাথাসহ শরীরের সাতটি খণ্ডিত অংশ উদ্ধার হয়।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ২/৩ দিন আগে দুর্বৃত্তরা তাকে হত্যার পর মরদেহ খণ্ড-বিখণ্ড করে পলিথিনের বস্তায় ভরে মঙ্গলবার রাতে লেকের পাড়ে ফেলে রেখে যায়। উদ্ধার হওয়া মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়াসহ তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় শনাক্ত করতে ফিঙ্গার প্রিন্ট সংগ্রহের জন্য সিআইডি পুলিশ ও পিবিআই টিমকে খবর দেয়া হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy