সেলিনা হায়াৎ আইভীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।বুধবার (১৩ নভেম্বর) দুর্নীতি দমন কমিশনের

2024-11-13T15:10:07+00:00
2024-11-13T15:12:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সেলিনা হায়াৎ আইভীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪, ৩:১০ পিএম  আপডেট: ১৩.১১.২০২৪ ৩:১২ পিএম  (ভিজিট : ১৭৩)
X

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজীর আবেদনের পরিপ্রেক্ষিতে মহানগর স্পেশাল জজ আদালত থেকে ওই আদেশ দেওয়া হয়েছে।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, সেলিনা হায়াৎ আইভী ২০০৩ সালে চার দলীয় জোট সরকারের আমলে প্রথম নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর ২০১১ সালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রথম নির্বাচনে শামীম ওসমানকে লক্ষাধিক ভোটে হারিয়ে দেশের প্রথম নারী মেয়র নির্বাচিত হন তিনি। ২০১৬ ও ২০২২ সালে তিনি ফের নাসিক সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন।

বাবু/সি





Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy