নড়াইলে ফেনসিডিলসহ গ্রেফতার ২

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলে ২৫ বোতল ফেন্সিডিলসহ ইমরান আলী (২৪) ও উজ্জল হোসেন (২৬) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নড়াইল

2024-11-13T17:35:20+00:00
2024-11-13T17:35:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নড়াইলে ফেনসিডিলসহ গ্রেফতার ২
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪, ৫:৩৫ পিএম   (ভিজিট : ১১০)
X

নড়াইলে ২৫ বোতল ফেন্সিডিলসহ ইমরান আলী (২৪) ও উজ্জল হোসেন (২৬) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 

আজ (১৩ নভেম্বর) সদর থানার হাতির বাগান মোড় নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইমরান আলী যশোর জেলার বেনাপোল পোর্ট থানার পটুয়াখালী পূর্বপাড়া গ্রামের কামাল হোসেনের ছেলে,উজ্জল হোসেন একই গ্রামের বেল্লাল হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই মোঃ ফারুক হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সদর থানার পৌরসভার অন্তর্গত হাতির বাগান মোড় নতুন বাসস্ট্যান্ডে মিন্টু দাসের সেলুনের সামনে পাকা রাস্তার উপর হতে ইমরান আলী ও উজ্জল হোসেনকে গ্রেফতার করা হয়। এ সময় আসামিদের নিকট থেকে ২৫ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

নড়াইল জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ছাব্বিরুল আলম বলেন,এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy