তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিস্ট হাসিনা যুগের অবসান ঘটেছে

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রাম নগরীর জামাল খান ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুস সালাম নিশাদ বলেছেন, ১৯৭১ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর

2024-11-13T19:50:02+00:00
2024-11-13T19:56:51+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিস্ট হাসিনা যুগের অবসান ঘটেছে
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪, ৭:৫০ পিএম  আপডেট: ১৩.১১.২০২৪ ৭:৫৬ পিএম  (ভিজিট : ৮৪)
X

চট্টগ্রাম নগরীর জামাল খান ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুস সালাম নিশাদ বলেছেন, ১৯৭১ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন, তেমনি আজ তারই সন্তান তারেক রহমানের নেতৃত্বে এদেশে ফ্যাসিস্ট হাসিনা যুগের অবসান ঘটেছে। ১৯৭১  সালে শহীদ জিয়া এদেশের স্বাধীনতা এনেছিলেন, তেমনি দীর্ঘ নয় বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনে আপোষহীন নেতৃত্বের মধ্য দিয়ে ১৯৯০ সালে বেগম খালেদা জিয়া স্বৈরশাসক এরশাদের পতন ঘটিয়ে গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসেন। আজ তারেক রহমানের নেতৃত্বে সকল গণতন্ত্রকামী মানুষ এদেশে পুনরায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করবে। 

মঙ্গলবার (১২ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে ২১নং জামাল খান ওয়ার্ড জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওয়ার্ড ছাত্রদল নেতা চৌধুরী মোহাম্মদ রিফাতের সভাপতিত্বে ও শাহরিয়ার হায়দারের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান বক্তার বক্তব্যে কোতোয়ালী থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল বলেন, দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক সরকার গঠনে ছাত্রদলের নেতাকর্মীদের অতীতের মতো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বিজয়কে যে কোন মূল্যে সুসংহত করতে হবে।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামাল খান ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুল আলম, ওয়ার্ড ছাত্রদলের সাবেক আহ্বায়ক খলিলুর রহমান,কোতোয়ালী থানা ছাত্রদলের আহ্বায়ক এয়াকুব আলী জুয়েল।

উক্ত সভায় আরও বক্তব্য রাখেন, ওয়ার্ড বিএনপি নেতা মোস্তাক সালাম তালুকদার, কোতোয়ালী থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম ফয়সাল, যুগ্ম আহ্বায়ক আহমেদ সেতাব, শাহাদাত হোসেন নাবিল।

সভায় উপস্থিত ছিলেন, জামাল খান ওয়ার্ড বিএনপি নেতা আবু নাছের পেয়ারু, হারুনুর রশিদ, দোলন দাশ, সুলতান শাহ, নুরুল ইসলাম, ওয়ার্ড ছাত্রদল নেতা আবিদ আহমেদ, মাহাদি হাসান চৌধুরী, মুনতাসির নকিব, আব্দুল আলী রাব্বি, মোহাম্মদ অভি,মোঃ অনিক প্রমুখ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy