টিসিবির কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ১

নাটোর প্রতিনিধি

সারাবাংলা

নাটোরের বড়াইগ্রামে টিসিবি ও মাতৃত্বকালীন ভাতার কার্ড ভাগাভাগিকে কেন্দ্র করে বিএনপি সমর্থিত ইউপি সদস্যদের দুই গ্রুপের মধ্যে গোলাগুলি

2024-11-13T19:51:22+00:00
2024-11-13T19:51:22+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
টিসিবির কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ১
নাটোর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪, ৭:৫১ পিএম   (ভিজিট : ১৮০)
X

নাটোরের বড়াইগ্রামে টিসিবি ও মাতৃত্বকালীন ভাতার কার্ড ভাগাভাগিকে কেন্দ্র করে বিএনপি সমর্থিত ইউপি সদস্যদের দুই গ্রুপের মধ্যে গোলাগুলি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় রুবেল হোসেন খলিফা (৩১) নামে এক গার্মেন্টস ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন।

বুধবার উপজেলার গোপালপুর ইউনিয়নের রাজাপুর বাজারে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ রুবেল উপজেলার অর্জুনপুর গ্রামের হাসমত আলী খলিফার ছেলে ও রাজাপুর বাজারের মেসার্স ভাই-বোন গার্মেন্টেসের স্বত্ত্বাধিকারী।

স্থানীয়রা জানান, গোপালপুর ইউনিয়নে একশজন টিসিবির কার্ডধারী পণ্য নিতে না আসায় সেগুলোর বিপরীতে নতুনভাবে তালিকা করা হচ্ছে। এছাড়া পরিষদের ৪টি মাতৃত্বকালীন ভাতার কার্ড বরাদ্দ এসেছে। 

বুধবার সকালে ৪ নং ওয়ার্ড সদস্য বেলাল হোসেন পরিষদে গিয়ে মাতৃত্বকালীন ভাতার ৪টির সব কয়টি এবং টিসিবির একশটি কার্ডের মধ্যে ৭৫টি একাই তালিকা করার দাবি করেন। এসময় বিএনপি সমর্থিত ২ নং ওয়ার্ড সদস্য আব্দুস সামাদ ও  ৫ নং ওয়ার্ড সদস্য ফজল আহমেদ তাতে আপত্তি জানালে উত্তেজনা সৃষ্টি হয়। 
গুলিবিদ্ধ ব্যবসায়ী রুবেল

গুলিবিদ্ধ ব্যবসায়ী রুবেল

পরে ইউপি সদস্য বেলালের নেতৃত্বে শতাধিক বিএনপি নেতাকর্মী মিছিল নিয়ে ইউপি কার্যালয়ে যাওয়ার চেষ্টার করেন। এসময় সামাদ মেম্বার ও ফজল মেম্বারের নেতৃত্বে বিএনপির অপর গ্রুপের নেতাকর্মীরা এগিয়ে এলে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

একপর্যায়ে বেলাল হোসেনের সমর্থকরা কয়েক রাউন্ড গুলি ছুঁড়লে পাশেই দাঁড়িয়ে থাকা ব্যবসায়ী রুবেল হোসেন খলিফার বাম হাতে গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy