চাঁদার দাবিতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক নিহত

কুমিল্লা প্রতিনিধি

সারাবাংলা

কুমিল্লার তিতাসে চাঁদার দাবিতে মারধরের দুই সপ্তাহ পর স্বপন ভূঁইয়া (৩২) নামে এক যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।হত্যাকাণ্ডের

2024-11-14T13:22:43+00:00
2024-11-14T13:22:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাঁদার দাবিতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক নিহত
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ১:২২ পিএম   (ভিজিট : ১৯৫)
X

কুমিল্লার তিতাসে চাঁদার দাবিতে মারধরের দুই সপ্তাহ পর স্বপন ভূঁইয়া (৩২) নামে এক যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। 

হত্যাকাণ্ডের বিচারের দাবিতে স্বজনরা মরদেহ নিয়ে থানায় হাজির হয়েছেন। বুধবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ৯টায় তিতাস থানায় এ ঘটনা ঘটে।

স্বজনদের অভিযোগ, চাঁদার জন্য স্থানীয় কিশোর গ্যাং তাকে পিটিয়ে আহত করে। এরপর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত স্বপন ভূঁইয়া উপজেলার ওমরপুর গ্রামের সোবহান ভূঁইয়ার বড় ছেলে।

স্বপনের স্ত্রী মরিয়ম বেগম বলেন, আট মাস আগে স্বপন কুয়েত থেকে দেশে ফেরার পর স্থানীয় কিশোর গ্যাং তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। দাবি করা চাঁদা দিতে রাজি না হওয়ায় তারা ৩১ অক্টোবর রাতে বাড়ি থেকে স্বপনকে তুলে নিয়ে মারধর করে। পরে স্বজনরা তাকে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে স্বপন মারা যান।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বলেন, নিহত স্বপন ভূঁইয়ার স্বজনরা তার মরদেহ নিয়ে রাত সাড়ে ৯টায় থানায় এসেছেন। স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের মারধরের শিকার হয়ে মারা যাওয়ার অভিযোগ করেছেন স্বজনরা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy