বাতাসে শীতের আগমনী ধ্বনি

নিজস্ব প্রতিবেদক

আবহাওয়া

কমে গেছে মেঘের ঘনঘটা, চলে এসেছে পাতা ঝরার দিন। কুয়াশা চাদর ঘন হতে শুরু করেছে, সঙ্গে এগিয়ে আসছে

2024-11-14T13:41:16+00:00
2024-11-14T13:41:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাতাসে শীতের আগমনী ধ্বনি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ১:৪১ পিএম   (ভিজিট : ১৫১)
X

কমে গেছে মেঘের ঘনঘটা, চলে এসেছে পাতা ঝরার দিন। কুয়াশা চাদর ঘন হতে শুরু করেছে, সঙ্গে এগিয়ে আসছে শীত। 

আগামী কয়েকদিনে দিন ও রাতের তাপমাত্রা আরও কিছুটা কমে যাবে। আগামী তিন দিনের আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া বিভাগ এই তথ্য জানিয়েছে।

আবহওয়া অফিস জানায়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এসময় সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আগামীকাল শুক্রবার (১৫ নভেম্বর) সকাল ৯টা থেকে পরের ২৪ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এসময় সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।





Loading...
Loading...


আবহাওয়া এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy