আজ ঢাকার বাতাস 'খুব অস্বাস্থ্যকর'

নিজস্ব প্রতিবেদক

আবহাওয়া

ঢাকার বায়ুদূষণ বেড়েই চলেছে। বিশেষ করে শীত এলেই দূষণের পরিমাণ বেড়ে প্রায় ঢাকার নাম শীর্ষে উঠে আসে। এবারের

2024-11-17T10:31:09+00:00
2024-11-17T10:41:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আজ ঢাকার বাতাস 'খুব অস্বাস্থ্যকর'
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৭ নভেম্বর, ২০২৪, ১০:৩১ এএম  আপডেট: ১৭.১১.২০২৪ ১০:৪১ এএম  (ভিজিট : ১৭৮)
X

ঢাকার বায়ুদূষণ বেড়েই চলেছে। বিশেষ করে শীত এলেই দূষণের পরিমাণ বেড়ে প্রায় ঢাকার নাম শীর্ষে উঠে আসে। এবারের শীতেও দেখা যাচ্ছে একই চিত্র। তবে, আজ দূষিত শহরের তালিকায় শীর্ষে না থাকলেও ঢাকার বাতাস খুব অস্বাস্থ্যকর।

রোববার (১৭ নভেম্বর) সকাল ৮টা ৫১ মিনিটে বায়ু মানের সূচক (একিউআই) অনুযায়ী চতুর্থ অবস্থানে থাকা ঢাকায় বাতাসের মান ২৩৪ স্কোর। বায়ুর মান বিচারে এ মাত্রাকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়।

এ ছাড়া একই সময়ে একিউআই স্কোর ৬৭৩ নিয়ে প্রথম স্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। ৩৫৮ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর।

তথ্যমতে, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।

বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।

ঢাকায় বায়ু দূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলোকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। বায়ুদূষণের ফলে বাড়ছে শ্বাসকষ্ট, কাশি, নিম্ন শ্বাসনালীর সংক্রমণ এবং বিষণ্নতার ঝুঁকি।

বাবু/সি





Loading...
Loading...


আবহাওয়া এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy