শ্রমিক আন্দোলনে ইন্ধনের অভিযোগে টিএনজেড গ্রুপের পরিচালক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

গাজীপুরে টিএনজেড গ্রুপের শ্রমিকদের ইন্ধন দিয়ে টানা ৩ দিন মহাসড়ক অবরোধ করে ভাঙচুর ও জনদুর্ভোগ সৃষ্টি এবং প্রায়

2024-11-14T13:55:00+00:00
2024-11-14T13:55:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রমিক আন্দোলনে ইন্ধনের অভিযোগে টিএনজেড গ্রুপের পরিচালক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ১:৫৫ পিএম   (ভিজিট : ১৩৬)
X

গাজীপুরে টিএনজেড গ্রুপের শ্রমিকদের ইন্ধন দিয়ে টানা ৩ দিন মহাসড়ক অবরোধ করে ভাঙচুর ও জনদুর্ভোগ সৃষ্টি এবং প্রায় ৬৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির এক পরিচালককে চট্রগ্রাম থেকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনীর সদস্যরা।

তাকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানা পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম- মো. আব্দুল হালিম। তিনি চট্টগ্রামের হালিশহর এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে।

জানা গেছে, গাজীপুর মহানগরীর মোগরখাল এলাকার টিএনজেড গ্রুপের পাঁচটি কারখানার শ্রমিকরা বকেয়া বেতন ভাতা পরিাশোধের দাবিতে গত শনিবার সকাল ৯টা হতে সোমবার রাত ১০টা পর্যন্ত প্রায় ৬০ ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এতে জনদুর্ভোগের সৃষ্টি হয়। এ সময় তারা কয়েকটি কারখানা ভাঙচুর করে। এর জেরে ওই গ্রুপের ৫টিসহ আশপাশের অন্তত ৪৫টি কারখানা বন্ধ হয়ে যায়। 

পরে শ্রম মন্ত্রণালয়ের উদ্যোগে শ্রমিকদের পাওনা পরিশোধের ব্যবস্থা করা হলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করলে পরিস্থিতি স্বাভাবিক হয়। পরবর্তী সময়ে অন্য কারখানাগুলো চালু হলেও টিএনজেড অ্যাপারেলস লিমিটেড গ্রুপের বন্ধ হওয়া কারখানাগুলো এখনও বন্ধ রয়েছে।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাহেদুল ইসলাম বলেন, টিএনজেড গ্রুপের পরিচালক আব্দুল হালিমের বিরুদ্ধে শ্রমিকদের ইন্ধন দিয়ে টানা ৩ দিন মহাসড়ক অবরোধ করে ভাঙচুর ও জনদুর্ভোগ সৃষ্টি এবং প্রতারণার মাধ্যমে ওই প্রতিষ্ঠানের প্রায় ৬৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। এ ব্যাপারে বিশেষ ক্ষমতা আইনসহ পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। তাকে ১০ দিনের রিমান্ড চেয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে প্রেরণ করা হয়েছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy