নিখোঁজ পুলিশ কর্মকর্তা আলেপ উদ্দিন গ্রেপ্তার

বরিশাল প্রতিনিধি

সারাবাংলা

বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আলেপ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার

2024-11-14T16:02:43+00:00
2024-11-14T16:02:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নিখোঁজ পুলিশ কর্মকর্তা আলেপ উদ্দিন গ্রেপ্তার
বরিশাল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ৪:০২ পিএম   (ভিজিট : ২০৩)
X

বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আলেপ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে এরই মধ্যে আদালতে পাঠানো হয়েছে। 

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আলেপকে রিমান্ডে চাইবে পুলিশ। এরআগে, গত মঙ্গলবার বরিশাল রেঞ্জের উপমহাপরিদর্শকের (ডিআইজি) কার্যালয় থেকে তাকে ডিবি পুলিশ নিয়ে যায়। 

জানা গেছে, আলেপ উদ্দিনকে প্রথমে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় আনা হয়। পরে বিগত সরকারের হয়ে বিভিন্ন অপকর্মের তথ্য মিললে তাকে গ্রেপ্তার দেখাতে সরকারের অনুমতি চাওয়া হয়। অনুমতি মিললে তাকে গ্রেপ্তার দেখানো হয়। 

৩১তম বিসিএস কর্মকর্তা আলেপ উদ্দিন একসময় র‌্যাব-১১ এবং র‌্যাব সদরদপ্তরে গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন। পরে তাকে পুলিশের বিশেষ শাখায় বদলি করা হয়। তিনি রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy