মানিকগঞ্জে একসাথে ৩ সন্তানের জন্ম

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

মানিকগঞ্জের ফিরোজা জেনারেল হাসপাতালে তৃতীয় সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একসাথে তিনজন সন্তানের জন্ম দিয়েছেন আছিয়া বেগম (৩০) নামের এক

2024-11-14T17:52:54+00:00
2024-11-14T17:54:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মানিকগঞ্জে একসাথে ৩ সন্তানের জন্ম
শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ৫:৫২ পিএম  আপডেট: ১৪.১১.২০২৪ ৫:৫৪ পিএম  (ভিজিট : ২৬৩)
X

মানিকগঞ্জের ফিরোজা জেনারেল হাসপাতালে তৃতীয় সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একসাথে তিনজন সন্তানের জন্ম দিয়েছেন আছিয়া বেগম (৩০) নামের এক নারী। জেলা শহরের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত ফিরোজা জেনারেল হাসপাতালে দুই ছেলে ও এক মেয়ের জন্ম দেন তিনি ।

জানা গেছে, আছিয়া বেগমের বাড়ি মানিকগঞ্জের সিংগাইর উপজেলার দক্ষিণ জামসা গ্রামে। আগেও তিনি সিজারের মাধ্যমে দুই ছেলে বাচ্চাও মা হন। আছিয়া গত ৪ মাস পূর্বে আল্ট্রাসনোগ্রাম করে ট্রিপলেটের কথা জানতে পেরে বেশ ভয় পেয়েছিলেন। পরে, মানিকগঞ্জ ফিরোজা জেনারেল হাসপাতালে আসেন তিনি। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদুর রহমানের সেবার নিশ্চয়তা ও সার্বিক সহযোগিতার আশ্বাস দিলে রোগির স্বজনরা তাকে এ হাসপাতালে ভর্তি করেন। মানিকগঞ্জ মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা: ওসমান গনির মাধ্যমে সিজার অপারেশন সফল হয়। বর্তমানে মা ও বাচ্চারা ভাল আছেন বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ওয়াহিদুর রহমান।

আছিয়ার স্বামী খলিল মিয়া জানান, ফিরোজা হাসপাতালে তার দুইটি ছেলে সন্তান ও একটি মেয়ে হয়েছে। ডাক্তার-নার্সরা সবাই ভাল, তারা সর্বাত্মকভাবে সহযোগিতা করছে। তবে, তিনি আর্থিকভাবে খুবই দুর্বল। এদিকে, বাচ্চাদের ভালোভাবে লালন পালন করতে সমাজের বিত্তবানদের  সহযোগিতা কামনা করেন তিনি।

হাসপাতালের মেডিকেল অফিসার ডা: সাথী সরকার বলেন, আমি এ রোগীর আল্ট্রাসনোগ্রাম করি। আগেও তার দুইটা বাবু আছে, সিজার অপারেশনের মাধ্যমে হয়েছে। তাই, এবার আমরা কাউন্সিলিং করে দিই ও পরীক্ষা নিরিক্ষা সবই করে দেই। পরে, আমরা সিজারিয়ান অপারেশন করি। এখন বাচ্চা তিনজনই স্কেনো ইউনিটে নিবির পর্যবেক্ষনে আছে এবং ভাল আছে।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদুর রহমান বলেন, রবিবার আছিয়া নামের একজন রোগী ভর্তি হওয়ার পরে আমি ভালভাবে ম্যানেজমেন্ট করে অপারেশনের ব্যবস্থা করে দেই। মানিকগঞ্জ মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা: ওসমান গণি স্যারের মাধ্যমে অপারেশনটা সফল হয়। তিনজন বাচ্চা জন্ম গ্রহন করে। মা ও বাচ্চারা সবাই ভাল আছেন। পরিবারটি খুবই গরীব। তাই, হাসপাতালটির পক্ষ থেকে বিল কমিয়ে ছাড় দেয়া হয়েছে। এছাড়া, আমাদের এ হাসপাতালে সরকারি নিয়ম মেনে সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। আমি সকলের সার্বিক সহায়তা কামনা করছি। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy