প্রথমবারের মতো ‘করাচি টু চট্টগ্রাম’ রুটে জাহাজ চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

প্রথমবারের মতো করাচি টু চট্টগ্রাম রুটে কনটেইনারবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে।চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক জানান,

2024-11-14T23:21:27+00:00
2024-11-14T23:38:36+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
প্রথমবারের মতো ‘করাচি টু চট্টগ্রাম’ রুটে জাহাজ চলাচল শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ১১:২১ পিএম  আপডেট: ১৪.১১.২০২৪ ১১:৩৮ পিএম  (ভিজিট : ৩৭৬)
X

প্রথমবারের মতো করাচি টু চট্টগ্রাম রুটে কনটেইনারবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। 

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক জানান, পানামা পতাকাবাহী YUAN XIANG FA ZHAN নামের কনটেইনার জাহাজটি দুবাই থেকে করাচি হয়ে চট্টগ্রাম পৌঁছেছে।  

জাহাজটিতে ৩২৮ বক্স কনটেইনারে ৩৭০ টিইইউস (২০ ফুট হিসেবে) কার্গো ছিল। পরদিন জাহাজটি ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দর ছেড়ে যায়।

স্থানীয় এজেন্ট রিজেন্সা লাইন্স লিমিডেটের একজন কর্মকর্তা জানান, জাহাজটি দুবাই থেকে করাচি হয়ে চট্টগ্রাম এসেছে। চট্টগ্রাম থেকে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া হয়ে আবার দুবাই যাবে। আশাকরি এ রুটে জাহাজটি নিয়মিত চলবে।    
ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন জানিয়েছে, করাচি থেকে সরাসরি পণ্যবাহী একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসেছে, যা দুই দেশের মধ্যে প্রথম সরাসরি সামুদ্রিক সংযোগকে চিহ্নিত করেছে। এই যাত্রা দুই দেশের মধ্যে সরাসরি বাণিজ্যের ক্রমবর্ধমান চাহিদাকে তুলে ধরেছে।    

ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ সরাসরি শিপিং রুটটিকে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য এবং ব্যবসায়িক সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি সমগ্র অঞ্চলে আরও সমন্বিত ও বাণিজ্য নেটওয়ার্ক বৃদ্ধির ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ বলে অভিহিত করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy