যমজ শিশুদের কান্নায় অবশেষে খুললো জেলের তালা

গোপালগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

অবশেষে সন্তানদের বুকে জড়িয়ে নিলেন রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হওয়া গোপালগঞ্জে কোটালিপাড়ার সেই দিনমজুর বাবা জামাল মিয়া।মা হারা সন্তানদের

2024-11-15T14:53:45+00:00
2024-11-15T14:53:45+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
যমজ শিশুদের কান্নায় অবশেষে খুললো জেলের তালা
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ২:৫৩ পিএম   (ভিজিট : ১৮৮)
X

অবশেষে সন্তানদের বুকে জড়িয়ে নিলেন রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হওয়া গোপালগঞ্জে কোটালিপাড়ার সেই দিনমজুর বাবা জামাল মিয়া। 

মা হারা সন্তানদের আর্তনাদে কেঁপেছে রাষ্ট্র এবং বিচারবিভাগ। খুলেছে জেলের তালা। এক সপ্তাহ পর বাবাকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা বড় ছেলে সাজ্জাদ ও বড় মেয়ে ফারিয়া। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর গোপালগঞ্জের সেই দিনমজুর জামাল মিয়ার জামিন দেন আদালত।

জেলা লিগ্যাল এইড এর আইনজীবী অ্যাডভোকেট শারমিন জাহান বলেন, জেলা লিগ্যাল এইডের পক্ষ থেকে গোপালগঞ্জের কোটালিপাড়ার দিনমজুর জামাল মিয়ার জামিন আবেদন করি। আদালতে বিচারক আমাদের কথা বলার আগেই নথি হাতে পেয়ে জামিন মঞ্জুর করেন। হয়ত বিচারক আগে থেকেই জামাল মিয়ার চার বাচ্চার সংবাদটির বিষয়ে অবগত ছিলেন। মানবিক দিক থেকে তাকে জামিন দেওয়া হয়েছে। 

দিনমজুর জামাল মিয়া বলেন, আমি এক সপ্তাহ জেল খেটে যে কষ্ট পেয়েছি, আমার সন্তানদের বুকে নিয়ে তার সব দূর হয়ে গেছে। আমার সন্তানদের আর্তনাদ আমাকে জেলখানা থেকে বের করে এনেছে। এখন একটাই লক্ষ্য তাদের যেন মানুষের মত মানুষ করতে পারি।
তিনি আরও বলেন, যেসব গণমাধ্যম আমার এবং আমার সন্তানদের পাশে দাড়িয়েছে, আমি তাদের কাছে কৃতজ্ঞ। এ ঘটনায় আবারও প্রমাণিত হলো দেশে মানুষের কথা বলার এখনো একটি মাধ্যম আছে।

জামাল মিয়ার বড় ছেলে সাজ্জাদ বলেন, আমার বাবাকে কাছে পেয়ে আমাদের অনেক ভালো লাগছে। আমার বাবা না থাকায় আমরা তিনদিন না খেয়ে ছিলাম। আমাদের নিয়ে সংবাদ প্রকাশ হওয়ার পর আমারা অনেক সাহায্য পেয়েছি। আমার বাবাকে ছাড়িয়ে আনতে সাংবাদিকরা অনেক কষ্ট করেছেন।

জামাল মিয়ার বড় মেয়ে ফারিয়া বলেন, অনেকদিন পর বাবার কোলে ঘুমায়ছি। আমার খুব ভালো লাগছে। আমার বাবা আমাদের কাছে থাকুক।

এর আগে, বৃহস্পতিবার সকালে গণমাধ্যমে প্রকাশিত এই ঘটনা নজরে নিয়ে শিশুদের দেখভাল করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্থানীয় সমাজ সেবা অধিদপ্তর ও গোপালগঞ্জের ডিসিকে এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy