খুলনায় পাট গোডাউনসহ ১০ দোকান পুড়ে ছাই

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খুলনা নগরীর বড়বাজারের বার্মাশীল এলাকায় পাটের বস্তার গোডাউনসহ বেশ কয়েকটি দোকানপাটে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে প্রায় ১০টি দোকানের মালামাল

2024-11-15T15:40:32+00:00
2024-11-15T15:40:32+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
খুলনায় পাট গোডাউনসহ ১০ দোকান পুড়ে ছাই
খুলনা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩:৪০ পিএম   (ভিজিট : ১১৯)
X

খুলনা নগরীর বড়বাজারের বার্মাশীল এলাকায় পাটের বস্তার গোডাউনসহ বেশ কয়েকটি দোকানপাটে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে প্রায় ১০টি দোকানের মালামাল পুড়ে গেছে। 

স্থানীয় ব্যবসায়ীরা জানান, রাত ১০টা ২০মিনিটের দিকে স্টেশন রোডের বার্মাশীল এলাকার মেসার্স আহসান উল্লাহ নামের একটি পাটের বস্তার গোডাউনে আগুন লাগে। কিছু সময়ের মধ্যে তা পার্শ্ববর্তী সাইফুল ইসলামের গোডাউনসহ আরও বেশ কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।

তারা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে। আগুনে কোটি কোটি টাকার মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন শিকদার জানান, তারা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। এখন আগুনের কারণ উদ্ঘাটন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করা হবে।

এদিকে আগুন লাগার পর বিদ্যুৎ বিভাগ ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়। আগুন লাগার খবর পেয়ে অসংখ্য মানুষ সেখানে ভিড় করেন। কিছু মানুষ আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করেন। আবার উৎসুক জনতার কারণে আগুন নেভানোর কাজ কিছুটা বিঘ্নিত হয়। কয়েক দফা পুলিশ উৎসুক জনতাকে সরিয়ে দেয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy