নাটোরে ট্রেনে কাটা পড়ে কৃষকের মৃত্যু

নাটোর প্রতিনিধি

সারাবাংলা

নাটোরের রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় এক কৃষকের মৃত্যু ঘটেছে।শুক্রবার (১৫ নভেম্বর) ভোর ৫টার দিকে স্টেশন এলাকার সরকারি

2024-11-15T16:54:07+00:00
2024-11-15T16:54:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নাটোরে ট্রেনে কাটা পড়ে কৃষকের মৃত্যু
নাটোর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৪:৫৪ পিএম   (ভিজিট : ১২২)
X

নাটোরের রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় এক কৃষকের মৃত্যু ঘটেছে। শুক্রবার (১৫ নভেম্বর) ভোর ৫টার দিকে স্টেশন এলাকার সরকারি সার গোডাউনের পাশে রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত কৃষকের নাম জমির উদ্দিন (৫৫)। তিনি নলডাঙ্গা উপজেলার কৃষ্ণপুর দীঘা গ্রামের মৃত নবির উদ্দিনের ছেলে।

নাটোর স্টেশন মাস্টার কামরুন নাহার জানান, ‘শুক্রবার সকালে স্টেশন এলাকার সরকারি সার গোডাউনের পাশে রেললাইনের ওপর একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেয়। পরে পুলিশ এসে মৃত ব্যক্তির পকেটে থাকা মোবাইল ফোনের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করে। নিহতের পরিবারের সদস্যদের জানানো হয়।’

প্রাথমিক তদন্তে জানা গেছে, ঢাকাগামী লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হতে পারে। নিহত কৃষক জমির উদ্দিন স্থানীয় কৃষক ছিলেন। এ ঘটনায় সান্তাহার জিআরপি থানায় মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ মরদেহ উদ্ধার করেছে।








Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy