ভূঞাপুরে গণঅধিকার পরিষদের বিনামূল্যে চিকিৎসা সেবা

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ভূঞাপুরে অসহায় ও দুস্থদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলা গণঅধিকার

2024-11-15T18:48:58+00:00
2024-11-15T18:48:58+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ভূঞাপুরে গণঅধিকার পরিষদের বিনামূল্যে চিকিৎসা সেবা
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৬:৪৮ পিএম   (ভিজিট : ৭৭)
X

টাঙ্গাইলের ভূঞাপুরে অসহায় ও দুস্থদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলা গণঅধিকার পরিষদ (জিওপি’র) উদ্যোগে উপজেলার অর্জুনা পূর্বপাড়া বউ বাজার এলাকায় এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

একই সাথে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে গণসংযোগ করেন দলটির স্থানীয় নেতাকর্মীরা। এসময় উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক জাহিদুল ইসলাম তরুণের সভাপতিত্বে ও সদস্য সচিব শাহ আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন- টাঙ্গাইল জেলা গণঅধিকার পরিষদের সাবেক যুগ্ম আহবায়ক রুবেল খান, অর্থ সম্পাদক ওমর ফারুক, বিশেষ অতিথি ছিলেন- টাঙ্গাইল জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি ফাহাদ, সিনিয়র সহ-সভাপতি সজিব ও সাধারণ সম্পাদক আলী।

এছাড়াও স্থানীয় গণ পরিষদ নেতা সোহেল রানা, যুব নেতা বছির উদ্দিন, ছাত্রনেতা আলামিন সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত গণঅধিকার পরিষদ এবং তাদের সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন- মানবিক ও সামাজিক সেবা মূলক কাজের মাধ্যমে জনসাধারণের মনে গণ অধিকার পরিষদের ট্রাক মার্কার প্রতি ভালোবাসা জন্ম দিয়ে জনগণকে সঙ্গে নিয়ে আগামীতে রাষ্ট্র ক্ষমতায় গিয়ে জনগণের চাহিদা অনুযায়ী জনগণের জবাবদিহিমূলক জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠিত করা এবং গণতান্ত্রিকভাবে জনগণের কল্যাণ মূখী শান্তিতে বসবাসযোগ্য তারুণ্যের নতুন বাংলাদেশ বিনির্মাণ করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy