গোদাগাড়ীতে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

গোদাগাড়ী প্রতিনিধি

সারাবাংলা

রাজশাহীর গোদাগাড়ীতে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার

2024-11-15T20:25:43+00:00
2024-11-15T20:25:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গোদাগাড়ীতে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
গোদাগাড়ী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৮:২৫ পিএম   (ভিজিট : ৩৮৫)
X

রাজশাহীর গোদাগাড়ীতে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার অভয়া-কামারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কমলাকান্তপুর কাজীপাড়া গ্রামের হুমায়ুন কবীরের ছেলে আশরাফুল ইসলাম (৪২) এবং একই গ্রামের মো. কালুর ছেলে নাজমুল হক (৩০)।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গোদাগাড়ী স্টেশনের ফায়ার ফাইটার জাকারিয়া হোসেন জানান, আশরাফুল ও নাজমুল একই মোটরসাইকেলে রাজশাহীর দিক থেকে চাঁপাইনবাবগঞ্জে যাচ্ছিলেন। পেছন থেকে একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুই আরোহী প্রাণ হারান।

গোদাগাড়ী থানার ওসি (তদন্ত) মোয়াজ্জেম হোসেন জানান, বিকেলে মোটরসাইকেলের দুই আরোহী রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিলেন। একই দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আশরাফুল ও নাজমুল মারা যান। লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy