বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিকদলের কর্মীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকনের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন জেলা শ্রমিকদলের নেতাকর্মীরা।শহরের কলেজ মোড় এলাকায়

2024-11-16T17:49:22+00:00
2024-11-16T17:49:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিকদলের কর্মীদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪, ৫:৪৯ পিএম   (ভিজিট : ১৩৮)
X

ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকনের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন জেলা শ্রমিকদলের নেতাকর্মীরা। শহরের কলেজ মোড় এলাকায় তারা এ বিক্ষোভ করেন।

জেলা শ্রমিকদলের সভাপতি টিপু সুলতান, সাধারণ সম্পাদক মামুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক মো. তানজের আলীসহ সদর উপজেলা ও পৌর শ্রমিকদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন।

শ্রমিকদলের সভাপতি টিপু সুলতান বলেন, আজকে রাজাপুর উপজেলায় একটি অনুষ্ঠানে শ্রমিকদলের কমিটি নিয়ে আমাদের সঙ্গে নাসিম আকন খারাপ ব্যবহার করেন। সেখানে কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল ভাই উপস্থিত ছিলেন। তার সামনে আমাদের অপমান করেছে, পরে আমরা সেখান থেকে চলে এসেছি। 

তিনি আরও বলেন, আমরা জেলা বিএনপির নেতাকর্মীদের মৌখিকভাবে বিষয়টি জানিয়েছি। এ ছাড়াও লিখিত অভিযোগ দেওয়া হবে। তারা যদি তার বিরুদ্ধে ব্যবস্থা না নেন, তাহলে শ্রমিকরা নাসিম আকনকে লাঞ্ছিত করবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy