আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

পাবনা প্রতিনিধি

সারাবাংলা

আধিপত্য বিস্তার নিয়েপাবনায়বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে মৎস্যজীবী দলের সাবেক নেতা জালাল উদ্দিন (৪০) নিহত হয়েছেন।আজ শনিবার (১৬

2024-11-16T18:17:01+00:00
2024-11-16T19:54:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
পাবনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪, ৬:১৭ পিএম  আপডেট: ১৬.১১.২০২৪ ৭:৫৪ পিএম  (ভিজিট : ১৯০)
X

আধিপত্য বিস্তার নিয়ে পাবনায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে মৎস্যজীবী দলের সাবেক নেতা জালাল উদ্দিন (৪০) নিহত হয়েছেন।

আজ শনিবার (১৬ নভেম্বর) সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের বেতেপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় রাজশাহী নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত জালাল উদ্দিন হেমায়েতপুর ইউনিয়নের কাজীপাড়া গ্রামের শুকুর আলীর ছেলে।

পাবনা সদর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আজম প্রামাণিক বলেন, নিহত জালাল সদর উপজেলা মৎস্যজীবী দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, বেশ কয়েক দিন ধরে হেমায়েতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য মুন্তাজ আলীর সঙ্গে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম গ্রুপের বিরোধ চলছিল। শুক্রবার রাতে ওই এলাকার ইসলামি জলসা নিয়ে দুই পক্ষের বাগবিতণ্ডা হয়।

সেই সূত্র ধরে শনিবার (১৬ নভেম্বর) সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে আবুল হাসেম গ্রুপের কর্মী জালালের অবস্থা গুরুতর হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বেলা ১টার দিকে মারা যান। আহত অন্যদের নাম-পরিচয় জানা যায়নি।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠায়। আইনশৃঙ্খলা রক্ষায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy