প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড ঢালাওভাবে বাতিল করায় ডিআরইউর উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক

গণমাধ্যম

ঢালাওভাবে প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিলের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।আজ শনিবার (১৬

2024-11-16T19:18:59+00:00
2024-11-16T19:18:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড ঢালাওভাবে বাতিল করায় ডিআরইউর উদ্বেগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪, ৭:১৮ পিএম   (ভিজিট : ১০৩)
X

ঢালাওভাবে প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিলের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

আজ শনিবার (১৬ নভেম্বর) ডিআরইউ সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ ও সাধারণ সম্পাদক মহি উদ্দিন এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে ডিআরইউ নেতারা বলেন, তিন দফায় মোট ১৬৭ জন সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করেছে তথ্য অধিদপ্তর (পিআইডি)। এ তালিকায় অনেক পেশাদার সাংবাদিকের নাম রয়েছে, যারা ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্থায়ী সদস্য। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সুনির্দিষ্ট অভিযোগ ও অপরাধের প্রমাণের ভিত্তিতে যে কারো অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল বা রিভিউ করতে পারে।

তারা বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ও অপরাধের প্রমাণ ছাড়া ঢালাওভাবে অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা সংবাদ মাধ্যমের স্বাধীনতার অন্তরায়। এ ধরনের ঢালাও পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয় বিৃবতিতে।





Loading...
Loading...


গণমাধ্যম এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy