চট্টগ্রামে জেলে পল্লীতে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

চট্টগ্রাম প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের ইপিজেড এলাকার আকমল আলী ঘাটের জেলেপল্লিতে আগুনের ঘটনা ঘটেছে। শনিবার (১৬ নভেম্বর) রাত ১২টা ১০ মিনিটে একটি

2024-11-17T11:13:17+00:00
2024-11-17T11:13:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে জেলে পল্লীতে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৭ নভেম্বর, ২০২৪, ১১:১৩ এএম   (ভিজিট : ১৬৩)
X

চট্টগ্রামের ইপিজেড এলাকার আকমল আলী ঘাটের জেলেপল্লিতে আগুনের ঘটনা ঘটেছে। শনিবার (১৬ নভেম্বর) রাত ১২টা ১০ মিনিটে একটি তেলের দোকান থেকে এই আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। রবিবার ভোর ৬টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। 

আগুনে ২০টি বসতঘরের পাশাপাশি পুড়ে গেছে ১৭টি বিভিন্ন পণ্যের দোকান। সব মিলিয়ে ৩৭টি বসতঘর ও দোকান পুড়ে গেছে। আগুনে পুড়ে গেছে জেলেদের মাছ ধরার জালও।

আগুনে ক্ষতিগ্রস্তদের দাবি, তাদের ক্ষতি কোটি টাকারও বেশি হয়েছে। অনেকেই হারিয়েছেন তাদের শেষ আশ্রয়টুকু।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক  বলেন, ‘রাত ১২টা ১০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে দ্রুত তা নেভাতে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। আজ ভোর ৬টা ১০ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়। সেখানে বেশকিছু তেল ও জালের দোকান ছিল। তেল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। যে কারণে দ্রুত নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেগ পেতে হয়েছে। তেলের দোকান থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি। ক্ষয়ক্ষতির বিষয়টি তদন্ত সাপেক্ষে জানা যাবে।’

বাবু/সি





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy