যে কারণে লাফিয়ে বাড়া স্বর্ণের দামে হঠাৎ পতন

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

চলতি বছরের শুরু থেকে লাফিয়ে লাফিয়ে বেড়ে বিশ্ববাজারে স্বর্ণের দামে রেকর্ড হয়। প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় ২

2024-11-17T13:00:15+00:00
2024-11-17T13:00:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যে কারণে লাফিয়ে বাড়া স্বর্ণের দামে হঠাৎ পতন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৭ নভেম্বর, ২০২৪, ১:০০ পিএম   (ভিজিট : ৩৬৭)
X

চলতি বছরের শুরু থেকে লাফিয়ে লাফিয়ে বেড়ে বিশ্ববাজারে স্বর্ণের দামে রেকর্ড হয়। প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় ২ হাজার ৮০০ ডলারে পৌঁছায়। তবে এখন প্রতি সপ্তাহেই কমছে মূল্যবান ধাতুটির দাম। মার্কিন নির্বাচনে ট্রাম্পের জয় ও ডলারের দাম বৃদ্ধিকে স্বর্ণের দাম হ্রাসের কারণ হিসাবে দেখছেন সংশ্লিষ্টরা।

স্বর্ণের আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, মার্কিন ডলারের মূল্য বৃদ্ধি পাওয়ার প্রভাব পড়েছে স্বর্ণের বাজারে। ফলে ধাতুটির দাম কমেছে। পাশাপাশি যুদ্ধ পরিস্থিতি অবনতি হওয়ার শঙ্কা কাটতে শুরু করার প্রভাবও পড়েছে বাজারে। স্পট মার্কেটে একদিনে স্বর্ণের দাম কমেছে ১৩ শতাংশ। গত ২০ সেপ্টেম্বরের পর প্রতি আউন্স স্বর্ণের দাম সর্বনিম্ন ২ হাজার ৫৬১ ডলারে নেমেছে।

মার্কিন বাজার পর্যবেক্ষণ সংস্থা কেসিএম ট্রেডের শীর্ষ বাজার বিশ্লেষক টিম ওয়াটেরার বলেছেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনে ট্রাম্পের জয় ডলারের জন্য আশীর্বাদ বয়ে এনেছে। ডলারের মান শক্তিশালী হওয়ায় স্বর্ণের দাম কমার মূল রহস্য।

বাজুস সহ-সভাপতি মাসুদুর রহমান বলেন, এই বছরের শুরুর দিকে বিশ্বযুদ্ধের শঙ্কা, গুজব ও ফেডারেল রিজার্ভের সুদহারের প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের প্রতি বিনিয়োগ বেড়ে গিয়েছিল। সেই সঙ্গে রাশিয়া-ইউক্রেন, ইসরায়েল-গাজা যুদ্ধ ও ইসরায়েল-ইরানের মধ্যে সংঘাতের কারণে পৃথিবী ৩য় বিশ্বযুদ্ধের দিকে ঝুঁকছে বলে একটি গুজব উঠেছিল। ফলে বিনিয়োগকারীরা সে সময় বিনিয়োগের উপযুক্ত মাধ্যম হিসেবে স্বর্ণকেই বেছে নেওয়ায় লাফিয়ে লাফিয়ে বাড়ছিল দাম।

চলতি বছরের শুরুর দিকে ভূ-রাজনৈতিক উত্তেজনা, বিশ্বযুদ্ধের শঙ্কা, গুজব ও ফেডারেল রিজার্ভের সুদহারের প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের প্রতি বিনিয়োগ বেড়ে গিয়েছিল। মূলত রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে ঘিরে বাইডেন প্রশাসনের হস্তক্ষেপে পৃথিবী ৩য় বিশ্বযুদ্ধের দিকে ঝুঁকছে বলে একটি গুজব ছড়িয়ে পড়েছিল। যার ফলে বিনিয়োগকারীরা সে সময় বিনিয়োগের উপযুক্ত মাধ্যম হিসেবে স্বর্ণকেই বেছে নিয়েছিল। যার প্রভাবেই লাফিয়ে লাফিয়ে বাড়ছিল দাম। 

বাবু/সি





Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy