সাড়ে ৪ কোটি টাকার জাটকা ও জালসহ ১০ জেলে আটক

সৈকত মো. সোহাগ (খুলনা) প্রতিনিধি

সারাবাংলা

বাগেরহাটের মোরেলগঞ্জে সমুদ্র থেকে আসা বাগেরহাটগামী এফ বি সবুজ ও এফবি মায়ের দোয়া নামক ২টি ফিশিং বোটে করে

2024-11-17T17:49:35+00:00
2024-11-17T17:49:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাড়ে ৪ কোটি টাকার জাটকা ও জালসহ ১০ জেলে আটক
সৈকত মো. সোহাগ (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৭ নভেম্বর, ২০২৪, ৫:৪৯ পিএম   (ভিজিট : ১৪৭)
X

বাগেরহাটের মোরেলগঞ্জে সমুদ্র থেকে আসা বাগেরহাটগামী এফ বি সবুজ ও এফবি মায়ের দোয়া নামক ২টি ফিশিং বোটে করে আসা  সাড়ে ৪ কোটি টাকা মূল্যের ১৮০ মণ (৭২০০ কেজি) জাটকা ইলিশ, ১২ লাখ মিটার কারেন্ট জালসহ দুটি ট্রলার ও ১০ জেলেকে আটক করেছে কোষ্ট গার্ড সদস্যরা।

আজ রোববার ভোররাত ৪টার দিকে ট্রলার দুটি বলেশ্বর নদীর মোহনা থেকে আটক করে। পরে বেলা ১২ টার দিকে তাদেরকে মোবাইিল কোর্টে তোলা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম উপজেলা মৎস্য কর্মকর্তা রনজিৎ কুমারের উপস্থিতিতে ট্রলারে থাকা বাগেরহাট ও শরখলোর ১০ জেলেকে ৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন।

একই সাথে ট্রলারে থাকা ৪ কোটি ৪৮ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ১২ লক্ষ মিটার কারেন্ট জাল জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস ও ৭ হাজার ২০০ কেজি জাটকা স্থানীয় ১৫টি এতিমখানা ও অসচ্ছল লোকদের মাঝে বিলিয়ে দেন বলে কোস্ট গার্ড কর্মকর্তা মনজুর হোসেন জানিয়েছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy