ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ঘাটাইলে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বয়োজ্যেষ্ঠ এক বৃদ্ধ নিহত হয়েছেন।গতকাল শনিবার সন্ধায় উপজেলার দিঘলকান্দি

2024-11-17T17:54:14+00:00
2024-11-17T17:54:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৭ নভেম্বর, ২০২৪, ৫:৫৪ পিএম   (ভিজিট : ১১৪)
X

টাঙ্গাইলের ঘাটাইলে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বয়োজ্যেষ্ঠ এক বৃদ্ধ নিহত হয়েছেন। 
গতকাল শনিবার সন্ধায় উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের আঠারোদানা-শেখশিমুল আঞ্চলিক রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহত খাদেম আলী (৭০) উপজেলার শেখশিমুল গ্রামের মৃত আহম্মেদ আলীর  ছেলে।

স্থানীরা জানান, গতকাল সন্ধায় খাদেম আলী রাস্তা পার হচ্ছিলেন। এ সময় পাশ্ববর্তী কাইজালীপুর এলাকার রফিকুল ইসলাম  মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার সময় বৃদ্ধের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় । এতে ঘটনাস্থলেই বৃদ্ধ মারা যান এবং মোটরসাইকেল আরোহী কাইজালীপুর গ্রামের রফিকুল ইসলামকে(৫৫) উদ্ধারকরে টাঙ্গাইল মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ৬নং ইউপি সদস্য ইকবাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মোটরসাইকেলের সাথে ধাক্কা লেগে বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালককে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইলে পাঠানো হয়। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ নেই। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy