ঘুষকাণ্ডসহ নানা অভিযোগে ওসি ফয়জুল আজিম প্রত্যাহার

রাশেদুল ইসলাম, কক্সবাজার

সারাবাংলা

যোগদানের একমাস ২৮ দিন পরই কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমানকে পরবর্তী নির্দেশ না

2024-11-17T20:10:29+00:00
2024-11-17T20:10:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কক্সবাজার সদর মডেল থানা
ঘুষকাণ্ডসহ নানা অভিযোগে ওসি ফয়জুল আজিম প্রত্যাহার
রাশেদুল ইসলাম, কক্সবাজার
প্রকাশ: রোববার, ১৭ নভেম্বর, ২০২৪, ৮:১০ পিএম   (ভিজিট : ২৭০)
X

যোগদানের একমাস ২৮ দিন পরই কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমানকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত রেঞ্জ ডিআইজি'র কার্যালয়ে চট্টগ্রাম সংযুক্ত করা হয়েছে।

রোববার (১৭ নভেম্বর) তাকে চট্টগ্রাম ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করে একটি প্রজ্ঞাপন জারি করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবিব পলাশ।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওসি ফয়জুল আজিম নোমানকে ডিআইজি কার্যালয়ে সংযুক্ত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, রোববার প্রজ্ঞাপন জারি করে ওসি নোমানকে ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। সেটি জেলা পুলিশের কাছে এসেছে এবং পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

প্রসঙ্গত, গত ১৯ সেপ্টেম্বর গণঅভ্যুত্থানের পর ফয়জুল আজিম নোমান কক্সবাজার সদর মডেল থানায় দায়িত্ব নেন।

যোগদানের পর থেকেই ঘুষ গ্রহণ, মামলা বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এ নিয়ে তিনি জেলাব্যাপী ব্যাপকভাবে আলোচনা  সমালোচনার মুখে পড়েন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy