বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা: মেহেরপুরে চেয়ারম্যান গ্রেপ্তার

মেহেরপুর প্রতিনিধি

সারাবাংলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের হওয়া মামলায় মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমানকে (৪৪)

2024-11-18T13:46:15+00:00
2024-11-18T13:46:15+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা: মেহেরপুরে চেয়ারম্যান গ্রেপ্তার
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪, ১:৪৬ পিএম   (ভিজিট : ১২১)
X

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের হওয়া মামলায় মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমানকে (৪৪) গ্রেপ্তার করেছে র‌্যাব।

গতকাল রোববার (১৭ নভেম্বর) দিবাগত রাতে চুয়াডাঙ্গা পৌর এলাকার হাসপাতাল পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মফিজুর রহমান মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের আওলাদ হোসেনের ছেলে।

র‌্যাব-১২, সিপিসি-৩, ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফউল্লাহ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার এজাহারনামীয় পলাতক আসামি মফিজুর রহমানকে তথ্যপ্রযুক্তির সহায়তায় গ্রেপ্তার করা হয়েছে। তাকে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy