শ্রীপুরে সকল শ্রেণিপেশার মানুষের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের নবাগত জেলা প্রশাসক (ডিসি) নাফিসা আরেফিন বলেছেন মানুষের জানমালের সর্বোচ্চ নিরাপত্তার স্বার্থে যে যে ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষার

2024-11-18T18:13:35+00:00
2024-11-18T18:13:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীপুরে সকল শ্রেণিপেশার মানুষের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪, ৬:১৩ পিএম   (ভিজিট : ৯৯)
X

গাজীপুরের নবাগত জেলা প্রশাসক (ডিসি) নাফিসা আরেফিন বলেছেন মানুষের জানমালের সর্বোচ্চ নিরাপত্তার স্বার্থে যে যে ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে প্রাধ্যান্য দিতে হবে তার মধ্যে মাদক বহনকারী, ব্যবসায়ী, ব্যবহারকারী এবং বিক্রেতাকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা। তাদেরকে সঠিকভাবে চিহ্নিত করতে পারলে আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখা অনেকটাই সহজ হয়ে যাবে।

সোমবার (১৮ নভেম্বর) দুপুরে শ্রীপুর উপজেলা পরিষদ সভা কক্ষে সরাকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যাক্তি, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক ও সাংবাদিকেদর সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

যানজটের বিষয়ে তিনি বলেন, যারা যততত্র গাড়ী পার্কিং করে রাখে অথবা সড়কে দীর্ঘক্ষন অবস্থান করে তাদেরকে পুনর্বাসন করার চেষ্টা করতে হবে। আমরা হুট করে কাউকে সরিয়ে দিলে হবে না। সবারই উচিত প্রত্যেকের স্থান থেকে সঠিক বিচার নিশ্চিত করা। 

শিক্ষাঙ্গনে শৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, ছাত্র-ছাত্রীদেরকে ক্লাশে ফিরে যেতে হবে এবং নিয়মিত ক্লাশে যেতে হবে। এ ক্ষেত্রে শিক্ষকদের মধ্যে কোন বিভেদ থাকলে শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের স্বার্থে সেটা ভুলে গিয়ে সকলকে সাথে নিয়ে কাজ করতে হবে। লেখাপড়ার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদেরকে লেখাপড়ায় ফিরে যেতে হবে। সেটা শেষ করে তারপর যে যার পছন্দ মতো পেশা বেছে নিবে।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার সজীব আহমেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) অভ্র জোতি বড়াল, শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল, শ্রীপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রণয় ভূষণ দাস, শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাজাহান ফকির, সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টার, শ্রীপুর উপজেলা জামাতে ইসলামের আমির নুরুল ইসলাম, শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারী, উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা বন্যা, শ্রীপুর রিপোর্টার্স ইউনিটিরি সাধারণ সম্পাদক কাজী আকতার হোসেন, শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আনিছুর রহমান শামীম, শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক টিপু সুলতান, সাংগঠনিক সম্পাদক সেলিম শেখ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy