পি‌রোজপু‌রে জামায়াত কর্মী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি

সারাবাংলা

পিরোজপুরের ইন্দুরকানিতে জামায়াত কর্মী শুকুর আলী হত্যার বিচারের দাবিতে রোববার সন্ধ্যায় স্থানীয় ঘোষেরহাট জিয়ানগর দুর্নীতি প্রতিরোধ ঐক্য পরিষদ

2024-11-18T20:07:37+00:00
2024-11-18T20:07:37+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
পি‌রোজপু‌রে জামায়াত কর্মী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪, ৮:০৭ পিএম   (ভিজিট : ৮০)
X

পিরোজপুরের ইন্দুরকানিতে জামায়াত কর্মী শুকুর আলী হত্যার বিচারের দাবিতে রোববার সন্ধ্যায় স্থানীয় ঘোষেরহাট জিয়ানগর দুর্নীতি প্রতিরোধ ঐক্য পরিষদ এর ব্যানারে মানববন্ধন অনুষ্ঠত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের শ্রমিক কল্যাণ ফেডারেশনের জিয়ানগর উপজেলার সভাপতি ডা মো: আব্দুল হাই এবং বাংলাদেশ জামায়াত ইসলামের জিয়ানগর উপজেলার সদর ইউনিয়নের সাবেক আমির হাফেজ মোহাম্মদ আলতাফ হোসেন বাংলাদেশ জামাত ইসলামের ইন্দুরকানি উপজেলা শাখার প্রচার সম্পাদক মাওলানা কবির হোসেন সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড সভাপতি মো: বাসার খান (দর্জি) ও নিহত শুকুর আলীর পিতা ও আহত ব্যক্তিরা সহ জিয়ানগর উপজেলার বিভিন্ন পেশার মানুষের অংশগ্রহন করেন।

বক্তারা বলেন ২০১৩ সালে ১২ ডিসেম্বার রাতে শেখ হাসিনার পাতানো ট্রাইব্যুনালে বাংলাদেশ জামাত ইসলামের সহকারি সেক্রেটারি জেনারেল নির্দোষ নেতা আব্দুল কাদের মোল্লাকে ফাঁসি দেওয়ার প্রতিবাদে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল বের করেন জিয়ানগর উপজেলার বিভিন্ন পেশার মানুষ। এই বিক্ষোভ মিছিলের উপর নির্বিচারে গুলিকরে শহীদ করা হয় শুকুর আলী ভাইকে এবং আরো সাতজনকে গুলি করে আহত করে খুনিরা। তখন আমরা বাদী হয়ে একটা মামলা দায়ের করি কিন্তু আওয়ামী সরকার ওই মামলার একজন আসামিও ধরেনি এবং মামলার কোন কার্যক্রম পরিচালনা করেননি। তাই ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পরে আমরা মামলাটি পূর্ণ উজ্জীবিত করার চেষ্টা করি যাতে করে খুনিরা রেহাইনা পায়।

আমরা এই সরকারের কাছে আবেদন রাখি খুনিদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর করা হোক যাতে করে এই খুনিরা আর কোনো দুঃসাহস না দেখাতে পারে বাংলার পবিত্র মাটিতে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy