যশোরে উপকারভোগী সমিতির মানববন্ধন

যশোর প্রতিনিধি

সারাবাংলা

যশোর সামাজিক বন বিভাগের আওতায়, যশোর সামাজিক বন বিভাগ বিভাগীয় বন কর্মকর্তা যশোর অঞ্চলের উপকারভোগী সমিতির সদস্যদের আয়োজনে

2024-11-18T20:21:55+00:00
2024-11-18T20:21:55+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
যশোরে উপকারভোগী সমিতির মানববন্ধন
যশোর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪, ৮:২১ পিএম   (ভিজিট : ৭২)
X

যশোর সামাজিক বন বিভাগের আওতায়, যশোর সামাজিক বন বিভাগ বিভাগীয় বন কর্মকর্তা যশোর অঞ্চলের উপকারভোগী সমিতির সদস্যদের আয়োজনে সোমবার সকালে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তব্য রাখেন সামাজিক বনায়ন উপকারভোগী সমিতির সাধারণ সম্পাদক আনোয়ারুল রুল ইসলাম গামা, ধলগ্রাম বনায়ন সমিতির সাধারণ সম্পাদক বকুল হোসেন, যশোর বনয়ন সমিতির অন্যতম সদস্য বিশিষ্ট ঠিকাদার মনিরুজ্জামান খান মুকুল, আশিকুর রহমান, শওকত হোসেন, ও সদস্য বাহার আলী প্রমুখ। 

সামাজিক বন বিভাগের সামনের সড়কে ও সদর উপজেলা পরিষদ এর সড়কে দুই দফা এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সমিতির কয়েকশো লোক অংশগ্রহণ করে। সমিতির নেতৃবৃন্দ তাদের বক্তব্য বলেন, আমরা টেন্ডার এর মাধ্যমে গাছ লাগাই গাছ কর্তন করি। অনেকে স্থানে মেয়াদ উত্তীর্ণ গাছ পড়ে থাকলে আমরা সেগুলো সংস্কার করে থাকি কিন্তু আমরা এর ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হয়ে আসছি। তারা অকেজো গাছ সময়মতো টেন্ডারের দাবি জানান ও ন্যায্য পাওনা আদায়ের জন্য সংশ্লিষ্ট মাননীয় বন ও পরিবেশ বিষয়ক মন্ত্রণালয়ের দৃষ্টি কামনা করেন। 

সংগঠনের নেতৃবৃন্দ এ সংক্রান্ত বিষয়ে বিভিন্ন দপ্তরে এক স্মারকলিপি বিভাগীয় বন কর্মকর্তার মাধ্যমে প্রেরণ করেন। তারা বন ও পরিবেশ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা, যশোরের জেলা প্রশাসক, আঞ্চলিক বন সংরক্ষণ যশোর সরকারি বন সংরক্ষণ যশোরে স্মারকলিপি পেশ করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy