কালিহাতীতে বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের কালিহাতীতে বাড়ি থেকে ডেকে নিয়ে বাবলু সিকদার নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।সোমবার ঢাকার একটি ক্লিনিকে

2024-11-18T20:34:47+00:00
2024-11-18T20:34:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কালিহাতীতে বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪, ৮:৩৪ পিএম   (ভিজিট : ২৩৮)
X

টাঙ্গাইলের কালিহাতীতে বাড়ি থেকে ডেকে নিয়ে বাবলু সিকদার নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার ঢাকার একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৪টার দিকে বাবলু সিকদারের মৃত্যু হয়।

এ ঘটনায় সোমবার নিহতের পিতা কামাল হোসেন বাদী হয়ে কালিহাতী থানায় অভিযুক্ত হারুন মিয়াসহ ১৪ জনের নামে  হত্যা মামলা দায়ের করেছেন বলে কালিহাতী থানার ওসি তদন্ত শরিফুল ইসলাম জানিয়েছেন। 

শনিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে কালিহাতীর নাগবাড়ী ইউনিয়নের গান্ধিনা বাজারে এ ঘটনা ঘটে। নিহত বাবলু সিকদার সখিপুর উপজেলার কালিয়ান গ্রামের মোঃ কামাল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, নিহত বাবলু সিকদারের সাথে মাটি ব্যবসা নিয়ে মনোমালিন্য চলছিল স্থানীয় বেশ কয়েকজনের সঙ্গে।

ঘটনার দিন শনিবার বাবলু সিকদার কাজ শেষে বাজার থেকে ফিরে সন্ধ্যার পর বাড়িতে অবস্থান করছিলেন। মোবাইল ফোনে বাবলুকে বাড়ি থেকে ডেকে গান্ধিনা বাজারে নেয়। 

পরে গান্ধিনা বাজারে ইসলামী এজেন্ট ব্যাংকের সামনে মা এন্টারপ্রাইজ দোকানের ভেতরে ঢুকিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দুর্বৃত্তরা বাবলু সিকদারকে হাত পাসহ এলোপাথাড়ি কোপাতে শুরু করে। 

এসময় বাবলুর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। পরে তাকে ঢাকার একটি ক্লিনিকে ভর্তি করা হয়। সোমবার ভোর সাড়ে ৪ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় বাবলুর মৃত্যু হয়।

কালিহাতী থানার ওসি তদন্ত শরিফুল ইসলাম নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিহতের পিতা কামাল হোসেন কালিহাতী থানায় বাদী হয়ে সখিপুর উপজেলার কালিয়ান গ্রামের বাকী মিয়ার ছেলে হারুন মিয়াসহ ১৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy