খুলনায় যুবলীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খুলনা নগরীর খালিশপুর মহসীন কলেজ ছাত্রলীগের সাবেক ভিপি ও বর্তমান যুবলীগ নেতা মো. ফারুক হোসেনকে গ্রেপ্তার করেছে নগর

2024-11-18T21:24:35+00:00
2024-11-18T21:24:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খুলনায় যুবলীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার
খুলনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪, ৯:২৪ পিএম   (ভিজিট : ২০১)
X

খুলনা নগরীর খালিশপুর মহসীন কলেজ ছাত্রলীগের সাবেক ভিপি ও বর্তমান যুবলীগ নেতা মো. ফারুক হোসেনকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃত ফারুক নগরীর খালিশপুর থানার চরেরহাট এলাকার বাসিন্দা।

সোমবার (১৮ নভেম্বর) দুপুরের দিকে নগরীর ফারাজীপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ফারুকের বিরুদ্ধে নগরীর খালিশপুর থানায় বিএনপি অফিস ভাঙচুরের মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। ফারুকের লাইসেন্সকৃত ২টি অস্ত্র রয়েছে। সেই অস্ত্রগুলো যথাসময়ে জমা দিয়েছে কিনা তা খোঁজখবর নেয়া হচ্ছে।

পুলিশ আরও জানায়, তার দুই ভাই আওয়ামী লীগ নেতা ও ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এসএম খুরশিদ আহম্মেদ টোনা এবং মোরশেদ আহম্মেদ মনিরের বিরুদ্ধেও মামলা রয়েছে। তারা কোথায় আছে সে ব্যাপারেও তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে, গ্রেপ্তারকৃত ফারুক হোসেনকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy