টাঙ্গাইলে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪

টাঙ্গাইল প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের মধুপুরে বাস ও পিকআপের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোরে মধুপুর পৌর শহরের মালাউড়ি

2024-11-19T10:19:20+00:00
2024-11-19T13:33:23+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
টাঙ্গাইলে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪, ১০:১৯ এএম  আপডেট: ১৯.১১.২০২৪ ১:৩৩ পিএম  (ভিজিট : ৮১)
X

টাঙ্গাইলের মধুপুরে বাস ও পিকআপের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোরে মধুপুর পৌর শহরের মালাউড়ি এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

মধুপুর থানায় কর্মরত ডিউটি অফিসার মো. মঞ্জুরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- জামালপুর জেলার ইসলামপুর উপজেলার মোহাম্মদপুর গ্রামের আতর আলীর ছেলে রবিউল ইসলাম (২৮), একই উপজেলার সাধু মিয়ার ছেলে বরইল্লা (৪২) ও পিকআপভ্যান  চালক সুজন মিয়া। নিহত অপরজনের নাম জানা যায়নি।

মধুপুর থানার ওসি (তদন্ত) রাসেল আহমেদ বলেন, ভোরে মধুপুর পৌরসভার মালাউরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঢাকাগামী বিনিময় বাসের সঙ্গে মধুপুরগামী পিকআপের সংঘর্ষ হয়। এতে পিকআপের চালক ও হেলপার ঘটনাস্থলেই নিহত হন।

তিনি আরও বলেন, পরে গুরুতর আহতাবস্থায় পিকআপে থাকা দুই জনকে উদ্ধার করে মধুপুর হাসপাতালে নেওয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার থানা হেফাজতে রাখা হয়েছে।

বাবু/সি





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy