মালয়েশিয়ায় পাচারকালে শিশুসহ ৩১ জনকে উদ্ধার, আটক ২

কক্সবাজার, স্টাফ রিপোর্টার

সারাবাংলা

কক্সবাজারের টেকনাফে ‘বেড়াতে গিয়ে অপহরণের শিকার’ যুবকের তথ্যে অভিযান চালিয়ে পাহাড়ী এলাকার গোপন আস্তানা থেকে মালয়েশিয়া পাচারকালে শিশুসহ

2024-11-19T10:38:34+00:00
2024-11-19T13:32:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মালয়েশিয়ায় পাচারকালে শিশুসহ ৩১ জনকে উদ্ধার, আটক ২
কক্সবাজার, স্টাফ রিপোর্টার
প্রকাশ: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪, ১০:৩৮ এএম  আপডেট: ১৯.১১.২০২৪ ১:৩২ পিএম  (ভিজিট : ১১৯)
X

কক্সবাজারের টেকনাফে ‘বেড়াতে গিয়ে অপহরণের শিকার’ যুবকের তথ্যে অভিযান চালিয়ে পাহাড়ী এলাকার গোপন আস্তানা থেকে মালয়েশিয়া পাচারকালে শিশুসহ ৩১ জনকে উদ্ধার এবং দুই দালালকে আটক করেছে র‌্যাব।

গতকাল সোমবার (১৯ নভেম্বর) রাত ১০টায় এ তথ্য জানান র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের জ্যেষ্ঠ সহকারি পরিচালক ( আইন ও গণমাধ্যম) ও সহকারি পুলিশ সুপার (এএসপি) দেবজিত পাল।

আটকরা হলেন- উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পানখালী এলাকার মৃত অছিউর রহমানের ছেলে মোহাম্মদ আনোয়ার (৪৪) এবং টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের উত্তর লম্বরী এলাকার মৃত মোহাম্মদ রফিকের ছেলে মোহাম্মদ আইয়ুব (৩৬)।

উদ্ধার হওয়াদের মধ্যে ২৬ জন রোহিঙ্গা ও ৫ জন বাংলাদেশি। এদের মধ্যে ৫ জন পুরুষ, ৩ জন নারী ও শিশু ২৩ জন।

উদ্ধার হওয়া বাংলাদেশিরা হলেন- মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের কায়কোবাদ এলাকার আব্দুল কাদেরের ছেলে মোহাম্মদ রফিকুল ইসলাম (২৭) ও নজির আহমদের ছেলে মোহাম্মদ শহিদ (১৭), একই ইউনিয়নের সাদেকেরকাটা এলাকার মো. ফরিদের ছেলে মো. গিয়াস উদ্দিন (২২), চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মকশেট আজম এলাকার আবুল কালামের ছেলে আতিকুর রহমান (২২) এবং টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এলাকার মো. সাব্বিরের ছেলে হাসনা বেগম (১৮)।

ভূক্তভোগীর বরাতে এএসপি দেবজিত পাল বলেন, গত ১২ নভেম্বর উখিয়া উপজেলার মোছাখোলা এলাকার এখলাছ মিয়া ও তার এক চাচাতো ভাইসহ ২ থেকে ৩ জন বন্ধু মিলে টেকনাফে বেড়াতে যায়। এক পর্যায়ে তারা বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার মেরিন ড্রাইভে ঘুরতে যায়। বিকেল সাড়ে ৫ টার দিকে মেরিন ড্রাইভে ছবি তোলার সময় ৬ থেকে ৭ জন অজ্ঞাত ব্যক্তি অস্ত্রের মুখে তাদের জিন্মি করে চোঁখ বেধে ফেলে। এসময় তাদের স্থানীয় একটি পাহাড়ের চূড়ায় নিয়ে যায়। সেখানে ছোট একটি খুপড়ি ঘরে আগে থেকে ৪০ থেকে ৪৫ জন নারী, পুরুষ ও শিশু অবস্থান করতে দেখতে পায় জিম্মি হওয়া যুবকরা।

র‌্যাবের এ কর্মকর্তা বলেন, ভুক্তভোগী এখলাছ মিয়া জানিয়েছেন, মানব পাচারকারীরা তাকে মারধর করে নির্যাতন চালিয়ে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। একপর্যায়ে পরিবারের সঙ্গে যোগাযোগ করেও মুক্তিপণের টাকা না পাওয়ায় মানব পাচারকারীরা ক্ষিপ্ত হয়ে উঠে। পরে তাকেসহ ১৫ থেকে ২০ জনকে মালয়েশিয়া পাচারের জন্য পাহাড় চূড়ার খুপড়ি ঘর থেকে সাগর পাড়ের ট্রলারের কাছে নিয়ে যায়। এসময় সে কৌশলে পালিয়ে গিয়ে বিষয়টি র‌্যাবকে অবহিত করে।

এ তথ্যের ভিত্তিতে রবিবার মধ্যরাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার পাহাড়ে র‌্যাবের একটি দল অভিযান চালায়। এতে সন্দেহজনক ৫ থেকে ৬ জন লোক দৌঁড়ে পালানোর সময় দুজনকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মালয়েশিয়া পাচারের জন্য জড়ো করা ৩১ জনকে উদ্ধার করা হয়।

বাবু/সি







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy