ফেসবুক লাইভে বাঁচার আকুতি, এরপরই গাছের ডালে যুবকের মরদেহ

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

ফেসবুক লাইভে বাঁচার আকুতি জানানোর প্রায় এক ঘণ্টা পর গাছের ডালে ঝুলন্ত অবস্থায় সুমন হোসেন (২৪) নামের এক

2024-11-19T13:51:04+00:00
2024-11-19T17:38:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফেসবুক লাইভে বাঁচার আকুতি, এরপরই গাছের ডালে যুবকের মরদেহ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪, ১:৫১ পিএম  আপডেট: ১৯.১১.২০২৪ ৫:৩৮ পিএম  (ভিজিট : ২১১)
X

ফেসবুক লাইভে বাঁচার আকুতি জানানোর প্রায় এক ঘণ্টা পর গাছের ডালে ঝুলন্ত অবস্থায় সুমন হোসেন (২৪) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

জেলার পত্নীতলা উপজেলার পদ্মপুকুর বালকাপাড়া গ্রাম থেকে রাত ১১টার দিকে সুমনের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। সুমন হোসেন মহাদেবপুর উপজেলার বিলছাড়া চকপাড়া গ্রামের মৃত ময়েন উদ্দিনের ছেলে। তিনি পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভার বাসস্ট্যান্ড মসজিদ মার্কেটের সুমন ফটোস্ট্যাটের মালিক। 

মরদেহ উদ্ধারের প্রায় এক ঘণ্টা আগে নিজের ফেসবুক আইডি থেকে লাইভে আসেন সুমন। সেসময় ছিনতাইকারীরা তার কাছে থাকা ১০ লাখ টাকা ছিনতাই করে তাকে হত্যা করবে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি। সুমনের ফেসবুক লাইভের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সুমনের ৫ মিনিট ২২ সেকেন্ডের ফেসবুক লাইভ থেকে জানা যায়, বুলবুল নামে এক ব্যক্তির কাছ থেকে সুদের বিনিময়ে ৭০ হাজার টাকা ধার করেন সুমন। সঙ্গে ফাঁকা ব্যাংক চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়। কিন্তু পরে বুলবুল তার কাছ থেকে ১০ লাখ ৪৫ হাজার টাকা পান বলে চাপ দিতে থাকেন। এক পর্যায়ে বুলবুলকে টাকা দেওয়ার জন্য সুমন মহাদেবপুর থেকে ১০ লাখ টাকা নিয়ে রাতে সিএনজিচালিত অটোরিকশায় করে গ্রামের বাড়ি বিলছাড়া চকপাড়া গ্রামে ফিরছিলেন। 

ফেরার পথে নাদৌড় মোড় এলাকায় পৌঁছালে দুষ্কৃতকারীরা সুমনকে অটোরিকশা থেকে নামিয়ে সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় সুমন পালিয়ে ফেসবুকে লাইভে এসে তাকে বাঁচানোর আকুতি জানান। ছিনতাইকারীরা তার টাকা ছিনিয়ে নিয়ে তাকে হত্যার জন্য খুঁজছে বলেও দাবি করেন সুমন।

রাতে সুমনের লাইভ দেখে তাকে উদ্ধার করতে তার গ্রামের বাড়ি বিলছাড়া চকপাড়া ও আশপাশের গ্রামের লোকজন নাদৌড় মোড়ে ছুটে এসে তাকে খুঁজতে থাকেন। একপর্যায়ে বালকাপাড়া গ্রামের একটি গাছের ডালের সঙ্গে সুমনের মরদেহ ঝুলতে দেখতে পান তারা। এরপর তাকে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় অভিযুক্ত বুলবুলের মুঠোফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া। ফলে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

পত্নীতলা থানার ওসি শাহ্ মো. এনায়েতুর রহমান বলেন, ‘নওগাঁ জেনারেল হাসপাতালে সুমনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। সুরতহাল রিপোর্টে গলাছাড়া শরীরের অন্য জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy