শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৭ ডিগ্রি রেকর্ড

শ্রীমঙ্গল প্রতিনিধি

সারাবাংলা

দেশের শীতলতম স্থান হিসেবে পরিচিত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শীত পড়তে শুরু করেছে। গত ৪-৫ দিন ধরে এখানে শীতের আবহ

2024-11-19T17:42:28+00:00
2024-11-19T17:42:28+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৭ ডিগ্রি রেকর্ড
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪, ৫:৪২ পিএম   (ভিজিট : ১৪০)
X

দেশের শীতলতম স্থান হিসেবে পরিচিত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শীত পড়তে শুরু করেছে। গত ৪-৫ দিন ধরে এখানে শীতের আবহ শুরু হয়েছে। চা-বাগান সমৃদ্ধ শ্রীমঙ্গল উপজেলার সর্বত্র এখন শীতের আমেজ বিরাজ করছে। 

দিনের বেলায় সুর্যতাপে বেশ গরম অনুভুত হলেও সন্ধার পর থেকেই হালকা শীত অনুভুত হচ্ছে। শীতের আগমনী বার্তার সাথে সাথে বদলে যাচ্ছে এখানকার প্রকৃতির রুপ। তাপমাত্রা নেমে এসেছে ১৪.৭ ডিগ্রিতে। গাছের পাতায় লেগেছে হলুদের আভা। সবুজ ঘাসে পড়ছে শিশির। 

আজ মঙ্গলবার শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস। শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের অবজারভার মুজিবুর রহমান জানান, আজ মঙ্গলবার সকাল ৬টা ও ৯টায় শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন এই তাপমাত্রা রেকর্ড করা হয়।

শ্রীমঙ্গলের হাইল-হাওরের বড় গাঙ্গিনা সম্পদ ব্যবস্থপনা সংগঠনের সভাপতি মো. মিন্নত আলী জানান, শ্রীমঙ্গলের প্রসিদ্ধ পাখির অভয়ারণ্য বাইক্কা বিলসহ হাওর, বিল, জলাশয় ও চা-বাগান লেকগুলোতে শীত শুরুর সাথে সাথে শীতের পাখি আসতে শুরু করেছে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy