টঙ্গীতে বিএনপি নেতার উদ্যোগে মশক নিধন কর্মসূচি

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের টঙ্গীর এরশাদ নগর এলাকায় ডেঙ্গু প্রতিরোধে বিএনপি নেতা কামরুল ইসলাম কামুর উদ্যোগে মশক নিধন কর্মসুচি শুরু করা

2024-11-19T18:21:52+00:00
2024-11-19T18:21:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে বিএনপি নেতার উদ্যোগে মশক নিধন কর্মসূচি
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪, ৬:২১ পিএম   (ভিজিট : ১৫৩)
X

গাজীপুরের টঙ্গীর এরশাদ নগর এলাকায় ডেঙ্গু প্রতিরোধে বিএনপি নেতা কামরুল ইসলাম কামুর উদ্যোগে মশক নিধন কর্মসুচি শুরু করা হয়েছে। 

মঙ্গলবার সকালে ৪৯ নম্বর ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি এই কর্মসুচি শুরু করেন।

কামরুল ইসলাম কামু বলেন, সম্প্রতি এরশাদ নগর এলাকায় ডেঙ্গুর উপদ্রব বেড়ে যাওয়ায় মশক নিধন কর্মসুচি হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি সতর্কতামূলক প্রচারণা চালানো হচ্ছে। বিশেষ করে বাড়ির চারপাশে পরিস্কার রাখা, জমাটবদ্ধ পানি না রাখা, বাড়ির ফুলের টব ও বিভিন্ন গ্যারেজে পুরনো টায়ার বা পাত্রে পানি থাকলে পরিস্কার করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। সেই সাথে প্রতিটি ব্লকের নালা নর্দমায় মশক নিধনে ঔষধ ছিটানো হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক আহ্বায়ক সদস্য মজিবর মাস্টার ও সোহেল চৌধুরী, ৪৯নং ওয়ার্ড বিএনপির যুগ্ন সম্পাদক বাবুল চৌধুরী, টঙ্গী পূর্ব থানা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মিরাজ মিয়া, বিএনপি নেতা জিয়া উদ্দিন, মামুন মিয়া প্রমুখ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy