কুষ্টিয়া শহরে ইবির বাস চাপায় বৃদ্ধ নিহত

কুষ্টিয়া প্রতিনিধি

সারাবাংলা

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের বহনকারী একটি বাসের চাপায় জাহিদুল ইসলাম (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার

2024-11-19T18:31:53+00:00
2024-11-19T18:31:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কুষ্টিয়া শহরে ইবির বাস চাপায় বৃদ্ধ নিহত
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪, ৬:৩১ পিএম   (ভিজিট : ১৩২)
X

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের বহনকারী একটি বাসের চাপায় জাহিদুল ইসলাম (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে কুষ্টিয়া শহরের জেলখানা মোড়ে এই দুর্ঘটনা ঘটে। 

এ সময় বিক্ষুব্ধ জনতা বাসটি ভাঙচুর করে চালককে পিটুনি দিয়েছে। তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। নিহত জাহিদুল ইসলাম শহরের হাউজিং এ ব্লকের বাসিন্দা ছিলেন। তিনি পেশায় ছিলেন দরজি।

প্রত্যক্ষদর্শী স্থানীয় রমজান আলী বলেন, আজ সকালে জাহিদুল সাইকেলযোগে দোকানে যাচ্ছিলেন। জেলখানা মোড় পার হওয়ার সময় সামনে থেকে আসা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি দোতলা বাসের সঙ্গে ধাক্কা লেগে চাকার নিচে পিষ্ট হন জাহিদুল। এ সময় বাস নিয়ে পালিয়ে যেতে চাইলে বিক্ষুব্ধ জনতা ধাওয়া করে চালককে পিটুনি দেয়। তা ছাড়া বাসের গ্লাস ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাপস কুমার সরকার বলেন, ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। লাশ মর্গে রয়েছে। 

ইসলামী বিশ্ববিদ্যালয় পরিবহন অফিসের ডেপুটি রেজিস্ট্রার মওদুদ আহমেদ পরাগ বলেন, ঘটনার পর বাসের গ্লাস ভাঙচুর করা হয়েছে। এ ছাড়া চালক সেলিমকে মারধর করা হয়েছে। 

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান বলেন, দুর্ঘটনার পর বাসচালককে গণপিটুনি দিয়েছে বিক্ষুব্ধ জনতা। তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটি পুলিশের হেফাজতে রয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy