গঙ্গাচড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

গঙ্গাচড়া প্রতিনিধি

সারাবাংলা

রংপুরের গঙ্গাচড়ার দক্ষিণ কোলকোন্দ পীরেরহাটে ৫৮৯ দাগের সরকারি রাস্তা দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা

2024-11-19T18:36:20+00:00
2024-11-19T18:36:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গঙ্গাচড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ
গঙ্গাচড়া প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪, ৬:৩৬ পিএম   (ভিজিট : ২৯১)
X

রংপুরের গঙ্গাচড়ার দক্ষিণ কোলকোন্দ পীরেরহাটে ৫৮৯ দাগের সরকারি রাস্তা দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে  সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মির নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা হয়। উচ্ছেদ অভিযানে এসিল্যান্ডের নেতৃত্বে   পুলিশ, চকিদারসহ বিভিন্ন কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

এসময় কোলকোন্দ ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ বলেন, এই সরকারি রাস্তায় অবৈধভাবে দোকান ঘরগুলো নির্মাণ করছেন। অবৈধভাবে গড়ে ওঠা এসব স্থাপনা উচ্ছেদ করে সরকারি রাস্তা উদ্ধার করায় উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানাই।

উচ্ছেদ অভিযান শেষে এসিল্যান্ড জান্নাতুল ফেরদৌস উর্মি বলেন আমরা নোটিশ করার পরও তারা কথা শোনেনি। জেলা প্রশাসক মহাদয়ের নির্দেশে উচ্ছেদে নামতে হলো, আমরা উচ্ছেদ করে সরকারি রাস্তা উদ্ধার করেছি। রাস্তাটি সর্বসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হলো।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy