সাবেক মন্ত্রী গাজীর পিএস ফিরোজ ভুঁইয়া কক্সবাজারে গ্রেফতার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

সারাবাংলা

সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পিএস ফিরোজ ভুইয়াকে গ্রেফতার করেছে কক্সবাজার জেলা পুলিশ।মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল

2024-11-19T19:38:06+00:00
2024-11-19T19:38:06+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সাবেক মন্ত্রী গাজীর পিএস ফিরোজ ভুঁইয়া কক্সবাজারে গ্রেফতার
স্টাফ রিপোর্টার, কক্সবাজার
প্রকাশ: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪, ৭:৩৮ পিএম   (ভিজিট : ১৭০)
X

সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পিএস ফিরোজ ভুইয়াকে গ্রেফতার করেছে কক্সবাজার জেলা পুলিশ।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১০টার দিকে কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনের হোটেল দি কক্স টুডের একটি কক্ষ থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ রহমত উল্লাহ৷

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল কক্সবাজারের অভিজাত হোটেল 'দি কক্স টুডেতে' অভিযান চালায়।

এ সময় সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পিএস ফিরোজ ভুঁইয়াকে গ্রেফতার করা হয়। তিনি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় বেশ কয়েকটি মামলার এজাহারনামীয় আসামি।

তিনি রুপগঞ্জ থানায় বেশ কয়েকটি মামলার এজাহারনামীয় আসামি। কক্সবাজারে পালিয়ে এসে পর্যটকদের সঙ্গে মিশে ছিলেন তিনি।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy