‘ছাত্রদের আন্দোলনের পক্ষে ছিলাম, আমাকে বাঁচান’

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

ছাত্রজনতার ওপর গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলার আসামি গুলশান থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল

2024-11-20T15:40:56+00:00
2024-11-20T17:50:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ট্রাইব্যুনালে সাবেক ওসি মাজহার
‘ছাত্রদের আন্দোলনের পক্ষে ছিলাম, আমাকে বাঁচান’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ৩:৪০ পিএম  আপডেট: ২০.১১.২০২৪ ৫:৫০ পিএম  (ভিজিট : ৬১১)
X

ছাত্রজনতার ওপর গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলার আসামি গুলশান থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলামকে বুধবার (২০ নভেম্বর) ট্রাইব্যুনালে হাজির করা হয়। এজলাস কক্ষে কান্নায় ভেঙে পড়ে এ সময় তিনি বলেন, আমি শিক্ষার্থীদের আন্দোলনের পক্ষে ছিলাম। আমি কোনো শিক্ষাথীকে হত্যা করিনি। আমাকে বাঁচান।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে এ ঘটনা ঘটে।

এজলাস কক্ষে মাজহারুল ইসলাম বলেন, জুলাই-আগস্টে আন্দোলন চলাকালে আমি কখনও সাভারের ওসি হিসেবে দায়িত্ব পালন করিনি। আমি তখন গুলশানের ওসি ছিলাম। 

এর আগে, শুনানিতে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ভুলবশত উল্লেখ করে ওসি মাজহারুল ইসলাম সাভার এলাকায় গণহত্যায় সম্পৃক্ত ছিলেন। তখন চিৎকার করে মাজহারুল ইসলাম বলেন, আমি কখনও সাভারে দায়িত্ব পালন করিনি। জুলাই-আগস্টে আমি গুলশান থানায় ছিলাম। আমি গণহত্যায় জড়িত ছিলাম না।

তখন ট্রাইব্যুনাল বলেন, আপনি নির্দোষ হলে সুবিচার পাবেন। এরপর চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ভুল সংশোধন করে বলেন, মাজহারুল ইসলাম আন্দোলন চলাকালে গুলশান থানার ওসি ছিলেন। তার নেতৃত্বে গুলশান প্রগতি সরণি এলাকায় গণহত্যা চালানো হয়েছে।

পরে জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক পুলিশ প্রধান ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালকসহ আট কর্মকর্তার বিরুদ্ধে এক মাসের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে তাদের ট্রাইব্যুনালের মামলায় কারাগারে রাখতে নির্দেশ দিয়েছেন আদালত। এই মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ১৯ ডিসেম্বর দিন ধার্য করা হয়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

এদিন সকালে জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক পুলিশ প্রধান ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালকসহ আট কর্মকর্তাকে গ্রেপ্তার দেখানো হয়। তার আগে প্রিজন ভ্যানে করে ৮ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।





Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy