কালীগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক কারবারি আটক

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ আরাফাত শেখ (৩৫) ও রহিম শেখ (৪৫) নামের দুই মাদক

2024-11-20T18:50:27+00:00
2024-11-20T18:50:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কালীগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক কারবারি আটক
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ৬:৫০ পিএম   (ভিজিট : ৯০)
X

গাজীপুরের কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ আরাফাত শেখ (৩৫) ও রহিম শেখ (৪৫) নামের দুই মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। 

বুধবার (২০ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন। এর আগে মঙ্গলবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে কালীগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের বাঙ্গালহাওলা গ্রামে বিশেষ অভিযান চালায় পুলিশ।

আটককৃত আরাফাত কালীগঞ্জ পৌর এলাকার বাঙ্গাল হাওলা গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে। রহিম একই গ্রামের মৃত আলী শেখের ছেলে। 

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ পৌরসভার বাঙ্গাল হাওলা গ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে স্থানীয় দুই মাদক কারবারি। পরে ওই গ্রামের জনৈক রহিমা বেগমের বাড়ির উঠান থেকে তাদের আটক করা হয়। এ সময় আরাফাতের কাছ থেকে ৩৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির নগদ ৩ হাজার ৮০০ টাকা এবং রহিমের কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির নগদ ২ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়।

তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। ওই মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে সকালে গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। কালীগঞ্জ থানা পুলিশের মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy