নিখোঁজের ৪ দিন পর মিলল শিশুর মরদেহ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুরে নিখোঁজের চার দিন পর নেপাল টপ্পো নামের ৫ বছরের এক ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুর মরদেহ উদ্ধার করেছে

2024-11-20T18:52:38+00:00
2024-11-20T18:52:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নিখোঁজের ৪ দিন পর মিলল শিশুর মরদেহ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ৬:৫২ পিএম   (ভিজিট : ৭৮)
X

চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুরে নিখোঁজের চার দিন পর নেপাল টপ্পো নামের ৫ বছরের এক ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার পার্বতীপুর ইউনিয়নের শেখপুরা গ্রামের একটি পুকুর থেকে আজ বুধবার সকালে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

নেপাল টপ্পো শেখপুরা গ্রামের দুলাল টপ্পোর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাসার।

পুলিশ জানায়, নেপাল টপ্পো গত শনিবার বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে রোববার গোমস্তাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। বুধবার সকালে বাড়ির অদূরে একটি পুকুরে তাঁর মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে নেপালের মরদেহ উদ্ধার করে। 

ওসি খায়রুল বাসার বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নেপাল টপ্পো ডুবে মারা গেছে নাকি কেউ তাকে হত্যা করেছে এ ব্যাপারে নিশ্চিত নয় পুলিশ। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ওসি আরও বলেন, মরদেহ উদ্ধারের ঘটনায় আপাতত থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy