লোহাগড়ায় অতিরিক্ত মদপানে স্কুলছাত্রীর মৃত্যু

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলের নড়াগাতি থানার মহাজন গ্রামের মালোপাড়ায় মদ্যপানে ভাটিয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির স্কুল ছাত্রী পূজা কর (১৫) মৃত্যু

2024-11-20T19:00:07+00:00
2024-11-20T19:00:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লোহাগড়ায় অতিরিক্ত মদপানে স্কুলছাত্রীর মৃত্যু
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ৭:০০ পিএম   (ভিজিট : ২১১)
X

নড়াইলের নড়াগাতি থানার মহাজন গ্রামের মালোপাড়ায় মদ্যপানে ভাটিয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির স্কুল ছাত্রী পূজা কর (১৫) মৃত্যু হয়েছে। 

গতকাল মঙ্গলবার সকালে তার মৃত্যু হলেও বুধবার (২০ নভেম্বর) দুপুরে বিষয়টি জানাজানি হয়। পূজা কর গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার জঙ্গলমকুন্দপুর গ্রামের ননী করের মেয়ে। 

এ ঘটনায় অপর স্কুলছাত্রী ত্রিনয়নী বিশ্বাস (১৫) অসুস্থ অবস্থায় লোহাগড়া ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। ত্রিনয়নী রাজবাড়ী জেলার পাংশা উপজেলার আবাশপুর গ্রামের পলাশ বিশ্বাসের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, কার্তিয়ানী পূজা উপলক্ষে পূজা কর ও তার খালাতো বোন ত্রিনয়নী বিশ্বাস মামাবাড়ি নড়াগাতি থানার মহাজন গ্রামে বেড়াতে আসে। গতকাল দু’জনে মদ্যপান করে অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাদের লোহাগড়া ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে চিকিৎসক পূজা করকে মৃত ঘোষণা করেন।  

কর্তব্যরত চিকিৎসক খালিদ সাইফুল্লাহ জানান, পূজা করকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। ত্রিনয়নী বিশ্বাসকে চিকিৎসা দেয়া হচ্ছে।
         
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, বিষয়টি খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা  নেয়া হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy