নড়াইলে শিশু হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলের লোহাগড়ায় শিশু শাহিন ফকির হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। আজ বুধবার (২০ নভেম্বর) দুপুরে জেলা

2024-11-20T19:47:50+00:00
2024-11-20T19:47:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নড়াইলে শিশু হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ৭:৪৭ পিএম   (ভিজিট : ৯৯)
X

নড়াইলের লোহাগড়ায় শিশু শাহিন ফকির হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। আজ বুধবার (২০ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো.শাজাহান আলী এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবনের পাশাপাশি দোষীদের প্রত্যেককে দশ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও পাঁচ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের কালাচাঁদপুর গ্রামের শিমুল মল্লিক ওরফে শিমুল মুন্সি, সৈয়দ লিটন, জাহিদুর রহমান মিঠু, সৈয়দ জাহাঙ্গীর এবং শামিমা বেগম।

জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) আজিজুল ইসলাম বাংলাদেশ বুলেটিনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১ টার দিকে লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের কালাচাঁদপুর গ্রামের একটি পুকুর পাড়ে ময়লার গর্ত থেকে ওই গ্রামের শওকত ফকিরের ছেলে দশ বছরের শাহিন ফকিরের পচাঁ গলা মরদেহ উদ্ধার করা হয়। এর আগে ২৪ সেপ্টেম্বর বিকেলে খেলাধুলা করতে গিয়ে নিখোঁজ হয় শাহিন। 

এজাহারে উল্লেখ করা হয়, আসামীদের সাথে শাহিনের পরিবারের দীর্ঘদিন যাবত জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিলো। এ নিয়ে শাহিন ফকিরকে হত্যার পর মরদেহ গুম করার চেষ্টা করা হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়। এ ঘটনায় ওই বছরের ১ অক্টোবর তারিখে লোহাগড়া থানায় ৫ জনকে আসামী করে ও অজ্ঞাত ৩/৪ জনের নামে মামলা দায়ের করেন নিহত শাহিন ফকিরের চাচা মিজানুর ফকির। 

পরে ২২ নভেম্বর ২০১৫ তারিখে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ বিচারিক পক্রিয়া শেষে আদালত ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানার আদেশ দেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy