প্রকাশ: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ৭:৫৯ পিএম (ভিজিট : ২০২)

X
রংপুরের গংগাচড়া মডেল থানা পুলিশের উদ্যোগে বাল্যবিবাহ নিরোধ, মাদকদ্রব্যের অপব্যবহার ও কুফল, সাইবার নিরাপত্তা সংক্রান্তে ও মোবাইল ফোনের অপব্যবহার, কিশোর গ্যাং প্রতিরোধ, নৈতিক শিক্ষা প্রতিপালনসহ সামাজিক সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়। ২৪ এর জুলাই আগষ্টে ছাত্র-জনতার আন্দোলন শেষ পর্যন্ত গণঅভ্যুত্থানে রূপ নেয়, ফলশ্রুতিতে পতন হয় আওয়ামী সরকারের। গণঅভ্যুত্থান পরবর্তী নতুন ধারার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সামাজিক বিভিন্ন বিষয়ে সচেতনতা বাড়াতে গঙ্গাচড়া মডেল থানার এ আয়োজন।
গঙ্গাচড়া মডেল থানার এস আই (নি:) ডেভিড বর্মা হিমাদ্রী আলোচ্য বিষয়ে শিক্ষক এবং শিক্ষার্থীদের সামনে এসব বিষয়ে আলোচনা করেন। এ সময় আলচনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখের মিঞাসহ বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত সকল শিক্ষার্থী বাল্যবিবাহ নিরোধ, মাদকদ্রব্যের অপব্যবহার রোধ, কিশোর গ্যাং প্রতিরোধ, সাইবার নিরাপত্তা, মোবাইল ফোনের অপব্যাবহার এবং সামাজিক সরক্ষায় যথাযথ ভূমিকা রাখতে প্রতিশ্রুতি দিয়ে শপথ নেন।